
প্রকাশ: ৮ মার্চ ২০২২, ৪:৯

কালিগঞ্জে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিন বছর বয়সের মুসকান নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯ টায় দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া সরদার বাড়ি জামে মসজিদের সামনে। নিহত মুসকান বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের ইমরান হোসেন ও মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনিফা খাতুনের মেয়ে।
স্থায়ীরা জানান সকালে মুসকান সাথে নিয়ে মা মুনিয়া খাতুন স্কুলে যাওয়ার জন্য ভ্যানের অপেক্ষায় পানিয়া সরদার বাড়ি জামে মসজিদের সামনে রাস্তার দাড়িয়ে ছিল। হঠাৎ মায়ের কাছ থেকে হাত ছাড়িয়ে দৌড়ে রাস্তার উপরে চলে যায় ওই শিশু। এ সময় একটি দ্রুতগতি ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি