শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দুর্ভোগে গ্রামবাসী,অবহেলিত টেকনাফের তুলাতলী সড়ক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মার্চ ২০২২, ৪:২

শেয়ার করুনঃ
দুর্ভোগে গ্রামবাসী,অবহেলিত টেকনাফের তুলাতলী সড়ক

স্বাধীনতার ৪ যুগ পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টেকনাফ উপজেলার সাগর উপকুলীয় জনবহুল গ্রাম তুলাতলীর একটি রাস্তার। বর্ষা মৌসুমে ওই রাস্তায় পানি জমে কোমর ও হাঁটু পর্যন্ত, হয়ে যায় বড় বড় গর্ত। ওইভাবে চলতে হয় হাজারো মানুষের। এতে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার শতশত বাসিন্দা।

সড়কটি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তুলাতলী গ্রামে। যাহা কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক পর্যন্ত প্রায় ১:৫০ কিলোমিটারের রাস্তা।ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, স্বাধীনতা পরবর্তী উন্নয়নের কাংখিত ছোঁয়া লাগেনি এই রাস্তায়। স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে রাস্তাটি সংস্কার পূর্বক পাকা করে দেওয়ার বারংবার প্রতিশ্রুতি দিলেও তা প্রতিশ্রুতিই রয়ে যায়।

আরও

ঝালকাঠিতে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার উপস্থিতি ঘিরে তুমুল বিতর্ক

ঝালকাঠিতে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার উপস্থিতি ঘিরে তুমুল বিতর্ক

এই রাস্তাটি বেহাল হওয়ার কারণে প্রতিদিনই কয়েক গ্রামের হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে দেখাযায়, দেড় কিলোমিটারের ওই রাস্তায় লোকজন স্বাভাবিক চলাচল করতে পারছে না। পায়ে হেঁটে যাওয়াও হয়ে উঠেছে কষ্টকর। এতে চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে সাগরে আহরিত মাছ ও উৎপাদিত কৃষী পণ্য বাজারজাত করনে।

বিশ্ব্যবিদ্যালয়ের ছাত্র জাহেদ উল্লাহ জানান, ‘স্বাধীনতার ৫১ বছরেও আমাদের এ রাস্তায় কাংখিত উন্নয়ন চোখে পড়েনি। আমাদের প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ এলাকার মানুষের প্রাণের দাবি, এ কাঁচা সড়কটি যাতে অতি দ্রুত সংস্কার করে পাকা রাস্তায় উন্নিত করা হয়।

আরও

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

হাওরের আমন ধান রক্ষা ও পানি নিষ্কাশনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

হাওরের আমন ধান রক্ষা ও পানি নিষ্কাশনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

কৃষিরানী রহিমা আক্তার বলেন, ‘এই রাস্তা দিয়ে আমাদের ছেলেমেয়েদের স্কুলে যেতে হয়। তবে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে। সে সময় পায়ে হেঁটেই যাওয়ায় কষ্টকর হয়।স্থানীয় বাসিন্দা মাওলানা নুর হোছাইন ও আহমদ হোছাইন জানান, কোনো রোগী বা গর্ভবতী নারীদের হাসপাতালে ও মৃতদের দাফন কাফনে কবরস্থানে নিয়ে যেতে চাইলে বিপদে পড়তে হয়। এলাকায় কেই মৃত্যু বরণ করলে কয়েক ঘন্টা লোকজন নিয়ে ঝোপজঙ্গল পরিস্কার করতে হয়। 

স্থানীয় সুত্রে আরও জানা যায়, জনসংখ্যারদিকে ওই গ্রামের প্রায় ১/২ হাজার লোকের চলাচলের পাশাপাশি বঙ্গোপসাগরে মাছ শিকারের যাওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ সড়ক এটি। প্রতিদিন জেলেরা আসা যাওয়া করে এই সড়ক দিয়ে। অথচ টেকনাফ সদরের তুলাতলি গ্রামের এই সড়কটিতে উন্নয়নে কোন ছোঁয়া লাগেনি। দেখলে মনে হয় অভিভাবকহীন এ সড়ক। অন্যান্য গ্রামের সড়কের চাইতে এ সড়কটি অতিগুরুত্বপূর্ণ। জন চলাচলের এরাস্তাটির বেহাল অবস্থা হওয়ায় এলাকার জনসাধারনের নানামুখী সমস্যায় জর্জরিত।স্বাধীরতার ৫১ বছর পেরিয়ে গেলেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।

পূর্ব পশ্চিম এ রাস্তাটি হচ্ছে স্থানীয় আজল নামের দোকান হতে মৃত মাওঃ আদুল মজিদের বাড়ির সামনে থেকে সমুদ্র সৈকত তথা কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ পর্যন্ত রাস্তাটির এমন নাজুক অবস্থা। প্রায় দেড় কিলোমিটারের বেশী রাস্তাটি দ্রুত বাস্তবায়নের দাবী উঠেছে সাধারন এলাকাবাসীর মধ্যে। তাই রাস্তাটি উন্নয়ন ও সংস্কার করে বর্ষা মৌসুমে জনদূর্ভোগ কমাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। যদি এই মৌসুমে রাস্তাটি উন্নয়ন করা না হয় তাহলে বর্ষা মৌসুমে মানুষের চলাচলে দূর্দশা চরমে পৌছবে বলে আশংকা করছে এলাকাবাসী। রাস্তাটি উন্নয়ন ও সংস্কার হলে সমুদ্রে মৎস আহরন, কৃষকদের যাতায়তে সহজতর হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ফলে মানুষের প্রয়াজনীয় ক্ষেত খামারের তরি তরকারী ও মৎস্য সহজেই বাজারজাত করনে বাঁধা গ্রস্ত হচ্ছে। এতে মানুষের আয় বাড়ার পাশাপাশি সরকারের বাড়বে রাজস্ব আয়। সদরের সবক‘টি গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগলে ও দীঘ বছর ধরে এ গ্রামটি উন্নয়নের আলো থেকে বঞ্চিত হচ্ছে। বিগত কয়েক বছরে একাধিকবার মাটি দিয়ে কিছুটা সংস্কারের চেষ্টা করলেও বর্ষার মৌসুমে ফের মাটি সরে যাওয়ায় পূর্বের অবস্থায় ফিরে যায় রাস্তাটি। বর্ষা মৌসুমে ঐ রাস্তাদিয়ে স্কুল, কলেজ, মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদের বিপদজনক অবস্থায় যাতায়াত করতে হয়।

ওয়ার্ড যুবলীগ নেতা নুরুল কবির জানান, বহু যুগ থেকে স্থানীয়দের চলাচলের একমাত্র রাস্তা ছিল এটি। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় শুষ্ক মৌসুমে কোন রকম হাঁটা চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে অতি কষ্টে গ্রামবাসীর চলাফেরা করতে হয়।তুলাতলী গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, ৩টি জামে মসজি ও ফোরকানিয়া, নূরানী মাদরাসা  রয়েছে। রাস্তা সংস্কার না হওয়ার কারণে মুসল্লী ও শিক্ষার্থীরা পড়েছছেন বিপাকে।

এ প্রতিবেদক সরেজমিনে গেলে স্থানীয় মুরব্বীরা জানান, রাস্তাটির সংস্কার হলে প্রচুর রাজস্ব আয় ও জনসাধারনের কষ্ট অনেকটাই লাগব হতো। বর্তমানে রাস্তাটি বালুমাটি দ্বারা এবং অনেকাংশ ঝোপ জঙ্গলে পরিনত হওয়ায় দিনের বেলায়ও ঐ রাস্তা দিয়ে চলাচলে ভীতিকর অবস্থায় পড়তে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে টিলা ও বৃষ্ঠির পানি ঐ রাস্তাদিয়ে চলাচলের কারনে হাঁটু, কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে যায়। ফলে জনসাধরনকে পড়তে দূর্ভোগে। বিশেষ করে মহিলাদের কষ্ট বেড়ে যায়। এজন্য স্থানীয় সাংসদ ও সাবেক সাংসদ, উপজেলা চেয়ারম্যান এর সু-দৃষ্টি কামনা করছি।

স্থানীয় সমাজ সেবক মোস্তাক আহমদ জানান, বর্ষায় পানি চলাচল ও শুকনা মৌসুম ঝোপড়ি থাকায় অনেক কষ্ট হয়। রাস্তাটি সংস্কার না করায় এলাকার মানুষ খুব কষ্টে রয়েছেন। বর্ষার সময় বৃষ্টির পানি জমে চলাচলে একদম অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি সংস্কার করা খুবই জরুরি। এজন্য এলাকার সব বয়সের লোকেরা স্থানীয় র্বতমান সাংসদ শাহিন আকতার ও সাবেক সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম এর সুদৃষ্টি কামনা করেছেন।।স্থানীয় মেম্বার শাহ আলম জানান, সড়কটি উন্নয়নের জন্য বড় বাজেট প্রয়াজন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে উন্নয়নের জন্য উদ্যোগ নেয়া হবে। 

ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, আমি কয়েক মাস হলো চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বপালন করছি। ইতি মধ্যে সদরের জমিদারী কাঁড়িসহ বেশ কয়েকটি রাস্তায় উন্নয়ন কাজ চলছে। শীঘ্রই তুলাতলীর রাস্তার কাজও শুরু হবে। এই রাস্তাটি বিশেষ গুরুত্বের সাথে আমলে রেখেছি।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

সর্বশেষ সংবাদ

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

বগুড়ার এরুলিয়ায় শ্রমিকদের ওপর বাস উঠে নিহত ৬, আহত অন্তত ১০

বগুড়ার এরুলিয়ায় শ্রমিকদের ওপর বাস উঠে নিহত ৬, আহত অন্তত ১০

বগুড়ার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে

ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা আটে পৌঁছায়। পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যঙ্গেল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসে থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া

রাজাপুরে চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবক

রাজাপুরে চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবক

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢুকে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের আলগী গ্রামের মো. হাকিম সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ার পর শিকলে বাঁধা ওই যুবককে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। আটক যুবক মো. রিয়াজ হাওলাদার (৩০)। তিনি

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার সুতী নয়াপাড়া, পূর্বপাড়া, মির্জাপুর সাহাপাড়া ও নরিল্লা বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ

হাওরের আমন ধান রক্ষা ও পানি নিষ্কাশনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

হাওরের আমন ধান রক্ষা ও পানি নিষ্কাশনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার মনু প্রকল্পের ভেতর কাওয়াদিঘি হাওরে আমন ধান রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাওরপাড়ের কৃষকরা।   কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তারা অবস্থান নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন। সমাবেশে বক্তব্য দেন, আ স ম ছালেহ সোহেল,