
প্রকাশ: ৭ মার্চ ২০২২, ১:২

গাজীপুরের কালিয়াকৈর কর্মরত সাংবাদিকদের সাথে পৌরসভার মেয়র মজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সভাকক্ষে মতবিনিময় সভায় মেয়র বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আধুনিক মডেল পৌরসভা গঠন করা যাবে না।
সব সময় আপনারা আমাকে সহযোগিতা করে আসছেন আগামী দিনগুলো পাশে থাকলে কালিয়াকৈর পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন একটা আধুনিক মডেল পৌরসভা গঠন করতে পারবো ।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহানাজ বেগম, পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, পৌরসভার কাউন্সিলর আব্দুল কুদ্দুস খাঁন, পৌরসভার কাউন্সিলর মাছুম আলী ও কালিয়াকৈর কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমুখ ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি