
প্রকাশ: ৬ মার্চ ২০২২, ৫:২০

গত ১৩ বছরে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, ক্রয়ক্ষমতা তিনগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি এ সভার আয়োজন করে।তথ্যমন্ত্রী বলেন, গত ১৩ বছরে মানুষের মাথাপিছু আয় প্রায় সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। আর ক্রয়ক্ষমতা বেড়েছে প্রায় তিনগুণ।
মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আজকে গ্রামে হ্যারিকেন নেই। হ্যারিকেন-চেরাগ-কুপি বাতি ড্রয়িং রুমে সাজিয়ে রাখতে হবে। কৃষিতে উন্নয়নের কারণে শিশুরা এখন হালের বলদ চেনে না।তথ্যমন্ত্রী বলেন, প্রতিটি মানুষ ভালো আছে। কিন্তু মির্জা ফখরুল সাহেবরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য নানা ধরনের কর্মসূচি পালন করছে।

মির্জা ফখরুল সাহেবরা দুর্নীতিতে দেশকে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছিল মন্তব্য করে ড. হাছান বলেন, তারা হাওয়া ভবন বানিয়ে সমান্তরাল সরকার পরিচালনা করেছে। সমস্ত ব্যবসার ওপর টোল বসিয়েছে। তারা মানুষকে এগুলোই দিতে পেরেছে, অন্য কিছু নয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সভাপতি খন্দকার বজলুল হক। উপকমিটির সম্পাদক মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও জয়ন্ত চট্টোপাধ্যায়। সূত্র : বাসস