
প্রকাশ: ৬ মার্চ ২০২২, ২০:২৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।রোববার (৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের লোকেরা সরাসরি তেলের ব্যবসায় জড়িত বলেই তাদের অতি মুনাফার লক্ষ্যে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে।মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে সরকারের মন্ত্রীরা বড়লোক হচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাদাবী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি