
প্রকাশ: ৩ মার্চ ২০২২, ১:০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রনি,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবির হোসেন রিদয় প্রমূখ।
অনুষ্ঠানে ইউনিয়নের সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সাধারণ জনগন উপস্থিত ছিলেন। পরে স্হানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।