রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মার্চ ২০২২, ১৮:৫৩

শেয়ার করুনঃ
বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

দেশের বিজ্ঞানী ও গবেষকদের সর্বোচ্চ শ্রম ও দায়বদ্ধতা নিয়ে জাতীয় উন্নয়নে কাজ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চাই। প্রত্যেকে মানুষের ন্যূনতম প্রযুক্তিজ্ঞান থাকুক, সেটা চাই। প্রযুক্তি বিভেদ দূর করতে নিরলস কাজ করে যাচ্ছি।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

এসময় বিজ্ঞানী ও গবেষকদের উদ্দেশ্যে সরকারপ্রধান বলেন, দেশের মানুষের দেওয়া রাজস্ব থেকে আপনাদের ফেলোশিপ/গবেষণা অনুদান দিচ্ছি। আপনাদের সর্বোচ্চ শ্রম ও দায়বদ্ধতা নিয়ে জাতীয় উন্নয়নে কাজ করতে হবে। আমাদের সরকার দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বদ্ধপরিকর। মনে রাখবেন, আপনাদের উদ্ভাবনী জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ যেন মানুষের কল্যাণে হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশ-বিদেশে বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রে এমএস, এমফিল, পিএইচডি, ও পিএইচডি-উত্তর প্রোগ্রামের জন্য বঙ্গবন্ধু ফোলোশিপ দিচ্ছি। ২০১০-১১ অর্থবছর থেকে বর্তমান পর্যন্ত ৫৯৬ জনকে ২২৫ কোটি ৮২ লাখ টাকা দিয়েছি। এছাড়াও এমফিল, পিএইচডি ও পিএইচডি-উত্তর পর্যায়ে ২০০৯-১০ অর্থবছর থেকে বর্তমান পর্যন্ত ২২ হাজার ২২০ ছাত্র-ছাত্রী ও গবেষকদের মধ্যে ১৩৭ কোটি ৫৩ লাখ টাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দিয়েছি। পাশাপাশি ২০০৯-১০ অর্থবছর থেকে বর্তমান পর্যন্ত ৫ হাজার ২০টি প্রকল্পের অনুকূলে ১৭৮ কোটি ৯৩ লাখ টাকা বিশেষ অনুদান দিয়েছি।

আরও

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, আটকা পড়েছেন তিন হাজার পর্যটক

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, আটকা পড়েছেন তিন হাজার পর্যটক

এসময় দেশের প্রতিটি বিভাগে বঙ্গবন্ধু নভোথিয়েটার গড়ে তোলা হবে জানিয়ে বলেন, আমাদের আটটা বিভাগের মধ্যে চার-পাঁচটা কাজ আমরা পাস করে দিয়েছি। আইন পাস করা হয়েছে। বাকিগুলো আমরা করব। প্রত্যেক বিভাগে এটা করব। যাতে আমাদের ছেলে-মেয়েরা আরও ভালো শিক্ষা নিতে পারে। জ্ঞান অর্জন করতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দেশে চলমান বড় বড় প্রকল্পে কাজ করার মাধ্যমে দেশে অনেক দক্ষ প্রকৌশলী ও কর্মী গড়ে উঠেছে জানিয়ে তিনি বলেন, আজকে কর্ণফুলী নদীর তলদেশে আমরা যে টানেল বা পরমাণু বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতুর মতো বড়-বড় প্রকল্প করছি। এখানে আমাদের বহু ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বহু কর্মী কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের দক্ষ জনবল সৃষ্টির পাশাপাশি জ্ঞানার্জন হচ্ছে। প্রযুক্তির ব্যবহারে ডিজিটাল বাংলাদেশ হাইটেক পার্ক থেকে শুরু করে যা তৈরি করছি- এর ফলে অন্তত আমাদের ছেলে-মেয়েরা কারিগরি জ্ঞান অর্জন করছে। তাদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

দেশকে সামনের দিকে এগিয়ে দিতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে চারবারের প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের বাংলাদেশ অর্থাৎ ৪১ এর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে মনোনিবেশ করতে হবে। কীভাবে ধাপে ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা আমাদের দেশকে এমনভাবে করতে চাই প্রযুক্তিনির্ভর, সবাই যেন প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয়।

সরকার প্রধান বলেন, সরকার করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। কোভিড আমরা নিয়ন্ত্রণ করেছি। বাংলাদেশের আজ ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। যারা বাকী আছে সবাইকে টিকা নিতে হবে। আগে আমি দেখেছি অনীহা, এখন আমি দেখছি মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। ১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়া যায় কিনা সেদিকটি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

এ সম্পর্কিত আরও পড়ুন

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করতে গিয়ে বাধার মুখে পড়েছে তাঁর পরিবার। স্থানীয় জামায়াত নেতাকর্মী ও লোকজনের বিরোধিতার মুখে শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পুলিশের কঠোর নিরাপত্তায় তাঁর দাফন সম্পন্ন হয়। পরিবারের দাবি অনুযায়ী, কবর খুঁড়তে এগিয়ে আসেননি এলাকার কোনো পুরুষ; তাঁর মেয়ে ও বোন কবর খনন করেন। রাত ২টার দিকে

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুশিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মারধরের অভিযোগে শিশুটির বাবা শাহজালাল রুমিকে ঘিরে পুলিশের অভিযান ও তদন্ত নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রথমে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানানো হলেও পরে পুলিশ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেনি। এখন তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে চাইছে না পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে বাদানুবাদের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় এ জিডি করা হয়। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম সাংবাদিকদের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

দিনাজপুরের নবাবগঞ্জে গরু চুরিতে বাধা দেওয়ায় সবুজ মিয়া (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দুটি গরু লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। আহত সবুজ ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। পারিবারিক ও

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার