
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৬

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির এজেন্ডা সরকার উৎখাতের। সংলাপে আসেননি, কোনো প্রস্তাব দেননি অথচ আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে বিএনপির উদ্দেশে হাসানুল হক ইনু এ কথা বলেন।
নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে ইনু বলেন, ভবিষ্যতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া এই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ এবং নির্বাচনের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে। সেগুলো দুর করাও একটা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি।

পদ্মার ভাঙন বিষয়ে জাসদ সভাপতি বলেন, অসময়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এই ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কটি নদীতে বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, মুখ দেখে, দল দেখে নয়; সরাসরি আইন ও সংবিধান দেখে আপনারা কাজ করবেন। সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মিরপুর অঞ্চলে পদ্মায় ভয়াবহ ভাঙনে এরই মধ্যে কয়েক হাজার একর ফসলি জমি ও অসংখ্য বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে নদীপাড়ে জিও-টিউব ফেলেছে পানি উন্নয়ন বোর্ড।