
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৯

সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে ১৯টি কেন্দ্রে করোনার টিকা নিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার প্রতিটি টিকাকেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি টিকাদান কেন্দ্রে ছিল চোখে পড়ার মত ভিড়। টিকা নিতে আসা আগ্রহী অনেকে সকাল থেকে কেন্দ্রে এসে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিতে দেখা গেছে।
সরেজমিনে সকাল ১০টা থেকে শুরু করে উপজেলার কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উজানচর ইউনিয়ন পরিষদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, দৌলতদিয়া ঘাট কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি টিকাদান কেন্দ্রে টিকানিতে আসা মানুষ স্বতস্ফূর্ত লাইনে দাঁড়িয়ে টিকা নেবার জন্য অপেক্ষা করছে।
৮ মাসের বাচ্চা কোলে নিয়ে টিকা নিতে এসেছেন নার্গিস পারভীন। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এত্ত সুন্দর একটি আয়োজন করেছেন তা চিরস্বরণীয়। যদি অনেক ভিড়, কিন্তুু টিকা নিতে আসতে পেরে আমি অনেক আনন্দিত।গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্তকর্তা ডাঃ মো. আমিরুল ইসলাম জানান, সাধারণ জণগন স্বতস্ফূর্তভাবে গোয়ালন্দে বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে আসছে। সারাদেশের ন্যায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মা টিকা দেয়া হচ্ছে।
এ টিকা কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলবে। আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। সিনোফার্মা টিকা যদি প্রথম ডোজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়ে প্রথম ডোজ পূরণ করা হবে। গোয়ালন্দ উপজেলায় মোট ১৯টি টিকাদান কেন্দ্রে করোনার ভ্যাকসিন দেয়া হচ্ছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান বলেন, সারা দেশে একসাথে ১কোটি মানুষের করোনার গণটিকা দেয়া হচ্ছে। তারই ধারবাহিকতায় গোয়ালন্দে ১৯টি টিকাদান কেন্দ্রে সকাল থেকেই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা এ পর্যন্ত প্রথম ডোজ নেয়নি তাদের টিকাদান কেন্দ্রে ভিড় লক্ষ্য করা গেছে। তিনি আরো বলেন, টিকাদান কেন্দ্রে নিবন্ধন ছাড়া শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়েও টিকা নেয়ার সুযোগ রয়েছে। প্রতিটি কেন্দ্রে সাধারণ জনগণের স্বতস্ফূর্ত আগমনে টিকাকেন্দ্রে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।