
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫০

ব্রেইন স্ট্রোক করে গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী (৬৩)কে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে ভারতের দিল্লীতে নেওয়া হয়েছে।
তার সুস্থতা কামনায় ও জানের সাদগায় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন এর উদ্যোগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) গোয়ালন্দ আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসায় যোহর নামাজের পর মিলাদ মাহফিল ও দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে একটি পশু (খাসি) কোরাবনি দিয়ে তাদের মাঝে রান্না করে খাওয়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক টিটন সরদার, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সভাপতি বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জল, জাকির হোসেন, রবিন, অত্র মাদ্রাসার সুপার শিক্ষকসহ প্রমুখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
উল্লেখ্য, কাজী ইরাদত আলী গত ১৮ই ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার নিজ বাড়ীতে ব্রেইন স্ট্রোক করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের দিল্লীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তার সুস্থ্যতা কামনায় পরিবার ও দলের পক্ষ হতে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।