
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ৪:৫৮

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২য় ধাপে ৫টির ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ৩য় ধাপের মধ্যে রয়েছে ৪টি যার মধ্যে ধানখোলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচীত হয়েছেন। বাকী ৩টির মধ্যে আওয়ামী লীগের সবচেয়ে খারাপ অবস্থান কাজিপুর ইউনিয়নে।
উপজেলার মধ্যে কাজিপুর ইউনিয়নকে বিএনপি-জামাতের প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয়। স্বাধীনতার পর থেকে কাজিপুর ইউনিয়নে মাত্র একবার আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান হয়েছিলেন মরহুম আব্দুল বাকী। এবং তাকে সন্ত্রাসীদের গুলিতে জীবনো দিতে হয়েছিল।দীর্ঘ সময় ধরে এই কাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নানা উথাল পাথালের ঢেউ বয়েছে। মামলা-হামলা, হয়রানি, বাড়ি-ঘর ভাংচুর থেকে শুরু করে নানা উত্তাল পরিস্থিতি পার করতে হয়েছে।
কিন্তু সম্প্রতি সময়ে পাল্টে গিয়েছে কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের চিত্র। দীর্ঘদিন পরে নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছিল নতুন কমিটি। দীর্ঘ ১৭ বছর সাধারণ সম্পাদক থাকার পর সভাপতি নির্বাচীত হন আব্দুর রউফ স্বপন। সাধারণ সম্পাদক হন মোঃ হাফিজুর রহমান। তারা ইউনিয়ন আওয়ামী লীগকে সংগঠিত করতে নানামুখী উদ্যেগ নেন। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন করেন।
দেশের ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল হক। তার ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে খুব একটা পরিচিত ও সুসম্পর্কে না থাকায় জন্ম হয়েছিল নতুন আলোচনার। ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ নৌকা প্রার্থীর ছায়াতলে স্থান না পাওয়ার অভিযোগ উঠে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বাদ দিয়ে জেলার নেতাকে নৌকা প্রতীক দেওয়ায় তাঁরা মন থেকে মেনে নিতে পারেনি৷ তবুও আওয়ামী লীগ দল করার স্বার্থে তারা নৌকার বিপক্ষে যেতে নারাজ। কিন্তু নৌকার প্রার্থী তাদের চিনেন কিনা তাদের সন্দেহ রয়েছে।

এমনি এক দুঃসময়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ স্বপন জরুরী কর্মী সভার আহ্বান করেন। কর্মীসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হক স্বপন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মোঃ মুনসুর আলী, কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহ প্রমুখ্য উপস্থিত ছিলেন।
নৌকার প্রার্থী মোঃ রেজাউল হক তার বক্তব্য বলেন, আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলত্রুটি গুলো। আমার ইউনিয়ন আওয়ামী লীগ আমার পাশে আসায় তাদের ধন্যবাদ। তিনি দলমত নির্বিশেষে সকলকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করেন।
কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, নৌকার প্রার্থী রেজাউল হক ইউনিয়ন আওয়ামী লীগকে বাদ দিয়ে প্রচার প্রচারনায় নেমেছিলো। কিন্তু মাঠ পর্যায়ে তেমন একটা সমর্থন না পাওয়ায় আমাদের সাথে যুক্ত হবার চেষ্টা করে কিন্তু যুক্ত হতে পারছিলো না। তাই আমরা নিজ উদ্যেগে নৌকার পাশে দাঁড়াতে বাধ্য হলাম।