
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১৮:২

একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ থেকে নির্বাচিত টাংগাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদের অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সংসদের অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উপস্থাপন করেন।স্পিকার এই অধিবেশনে সভাপতিত্ব করেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে একাব্বর হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংসদের রীতি অনুযায়ী অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্য মারা গেলে তার ওপর শোক প্রস্তাব উপস্থাপন হয়। উপস্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনার পর ওই দিন সংসদ অধিবেশনে অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে অধিবেশন মুলতবি করা হয়।

একাব্বর হোসেনের শোকা প্রস্তাব উপস্থাপনের পর তার ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় অংশ নেন আব্দুস সোবহান গোলাপ, বেনজির আহমেদ, ছোট মনির, আনোয়ারুল আজিম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি