বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শৃঙ্খলার মানোন্নয়নে মাস্টার প্যারেড অপরিহার্য : বিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ২৩:২৩

শেয়ার করুনঃ
শৃঙ্খলার মানোন্নয়নে মাস্টার প্যারেড অপরিহার্য : বিএমপি কমিশনার

“আমাদের শৃঙ্খলার মানকে আরও উন্নত করতে মাস্টার প্যারেড অপরিহার্য। বাংলাদেশ সরকারের নেতৃত্বে সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণে আমরা এই অতিমারী পেন্ডামিক পরিস্থিতি ক্রমান্বয়ে সহনশীলতার দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি বিধায় আমরা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এই প্যারেডে সমবেত হয়েছি। শারীরিক যোগ্যতা আমাদের অন্যতম ভিত্তি, শৃঙ্খলার মান সমুন্নত রাখতে নিয়মিত শরীরচর্চা অপরিহার্য। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে বরিশাল পুলিশ লাইন্সএ মাস্টার প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রথম পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে যেসব অকুতোভয় বীরেরা নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন, যাঁদের আত্মত্যাগে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং যাদের উত্তরসূরী হিসেবে বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দায়িত্বপালন করতে পারছি আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে তাঁদের স্মরণ করছি। “করোনাকালের প্রথম ডাকেও আমাদের ১০৭ জন পুলিশ সদস্য নিজেদের জীবন ত্যাগ করে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করছি”।

আরও

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিএমপি কমিশনার বলেন, জনগণের সেবাদানকারী ইউনিফর্মধারী শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে শারীরিক যোগ্যতা আমাদের অন্যতম বিষয়। পুলিশ সার্ভিস অন্য কোন সেবা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের স্মার্টনেস যেন কোনভাবেই ঢিলেঢালা না হয়, সেদিকে বিশেষ খেয়াল রেখে কর্তব্যপালন করতে হবে এবং অবশ্যই মেনে চলতে হবে। সতর্কতা অবলম্বন করে নিয়মিত শরীরচর্চা করে সুস্থ শরীরে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। 

তিনি আরো বলেন, যেকোন উন্নয়নের পূর্বশর্ত নিরাপত্তার চাহিদা পূরণ, সে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এই জনপদকে নিরাপদ রাখতে আমাদের স্পেশাল করে নিয়োজিত করা হয়েছে। শারীরিক অসুস্থতা নিয়ে সেই লক্ষ্য বাস্তবায়ন কোনভাবেই সম্ভব নয়। আমরা যেন নিজেকে সুস্থ রেখে অপরাধ দানাবাঁধার আগেই তা দমনে জোড়ালো ভূমিকা রাখতে পারি সেজন্য নিয়মিত শরীরচর্চার মাধ্যমে নিজেকে ফিট রাখতে হবে”। 

মাস্টার প্যারেডবিএমপি কমিশনার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বিএমপি কমিশনার বলেন, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুর্গাপূজা সহ প্রতিটি বড় বড় উৎসবে কর্তব্য পালন করার যে ঈর্ষণীয় ঐতিহ্য রয়েছে, সে ঐতিহ্য থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। নিয়মিত প্যারেড অনুশীলনের মাধ্যমে শারীরিক কাঠামো ও সক্ষমতা ঠিক রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদরদপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেন্স এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা , উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ মনজুর রহমান পিপিএম-বার ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

খুলনায় দুই ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে জব্দ করা মালামাল দেখে সিগারেট উৎপাদনের জন্য মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ বলে মনে হয়েছে। বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের সজোরে ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন।  এসময় উপজেলা বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে গভীর নলকূপ বসানোর পর পাশের একটি কূপ থেকে গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে। ওই পদার্থে দিয়াশলাই ধরাতেই আগুন জ্বলে উঠছে। প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা চলায় বিষয়টি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল প্রায় এক মাস আগে নিজের বাড়িতে গভীর নলকূপ বসান। এক রাত ও এক দিন ধরে নলকূপ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ের দুই নবজাতকের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডসংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় তারা সেখানে দুটি প্লাস্টিকের