
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১:১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় অতঃপর প্রেমের টানে বাগেরহাট থেকে আসা এক তরুণী (১৮) হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করেছে। ভারতে পাড়ি জমানোর উদ্দেশ্যে বাগেরহাট থেকে দিনাজপুরের হিলি সীমান্তে এসেছে ওই তরুণী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে হিলি স্থলবন্দর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ওই তরুণী বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা। রাতেই আমরা তার পরিবারকে মোবাইলে খবর দেয়। পরে ওই তরুণীকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ওই তরুণী ভারতের মালদহ এলাকার কিরণ নামের এক ছেলের সঙ্গে (ফেসবুক) ইন্টারনেটের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে তার বাবা-মার সঙ্গে রাগারাগি হওয়ায় ভারতে ওই ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি শুক্রবার রাতে হিলিতে আসেন। এখানে স্থানীয় একটি আবাসিক হোটেলে তিনি রাত্রিযাপনের জন্য ওঠেন। এই পথ দিয়ে ভারতের ওই ছেলের কাছে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তার। আমরা খবর পেয়ে রাতেই তাকে সেখান থেকে উদ্ধার করি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
