
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১০

রাজধানীর গুলশান লেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি (গুলশান-১ রোড-৩১) নৌকাটি ডুবে যায়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেটি উদ্ধারে কাজ করছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদাদাত জানিয়েছেন, নৌকায় বেশ কয়েকজন যাত্রী পার হচ্ছিলেন।
নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।জানা যায়, গুলশান লেকেনৌকা চলাচলের জন্য অনুমোদিত না থাকলেও অনেকে লেকটি দিয়ে কড়াইল বস্তিতে যাতায়াত করেন অনেকে। ফায়ারা সার্ভিস থেকে জানানো হয়, নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যরাও সাতাঁর কেটে উপরে উঠে গেছে। তবুও তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি