
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯

কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীর আলমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি