সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বাউল শিল্পীর মাথা ন্যাড়া করায় ৩ মাতব্বর গ্রেফতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১:৩১

শেয়ার করুনঃ
বাউল শিল্পীর মাথা ন্যাড়া করায় ৩ মাতব্বর গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে মেহেদী হাসান (১৬) নামের এক বাউল শিল্পীকে মারপিট করে মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগে এক স্কুল শিক্ষকসহ তিন গ্রাম্য মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আরও

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, চার পর্যটকের মৃত্যু

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, চার পর্যটকের মৃত্যু

গ্রেফতারকৃত তিন মাতব্বর হলেন- শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)। ঘটনার শিকার বাউল শিল্পী মেহেদী হাসান জুড়ি মাঝপাড়ার বেল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মেহেদী হাসান গুজিয়া উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির পর্যন্ত লেখাপড়া করে আর্থিক অচ্ছলতার কারণে আর পড়াশুনা করতে পারেনি। এরপর পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের মতিন বাউলের সঙ্গে পরিচয় হলে সে তার সঙ্গে চলাফেরা শুরু করে। মেহেদী হাসান গত কয়েক বছর ধরে মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে উপার্জিত টাকায় জীবিকা নির্বাহ করে আসছিল। বাউল শিল্পী হওয়ার কারণে মেহেদী হাসান সাদা লুঙ্গি, সাদা ফতুয়া এবং সাদা গামছা ব্যবহার করতো। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী মাথায় বাবরী (লম্বা) চুল রাখে। গ্রেফতারকৃত ব্যক্তিরা মেহেদী হাসানের পরনের পোশাক এবং মাথার চুল নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য ও কটাক্ষ করতো। এসবের প্রতিবাদ করায় গ্রেফতারকৃত তিনজনসহ পাড়ার আরো কয়েকজন গত গত শনিবার রাত ১০টার দিকে মেহেদীর বাড়িতে যায়। তারা মেহেদীকে ঘুম থেকে ডেকে তুলে জোর করে চুল কাটার মেশিন দিয়ে তার মাথা ন্যাড়া করে দেয়। সেসময় বাধা দিতে গেলে তাকে মারপিটও করা হয়। মাতব্বররা ওই সময় তাকে বাউল গান ছেড়ে দিতে বলে এবং মাথার চুল আবার বড় করলে তাকে গ্রাম ছাড়া করার হুমকি দেয়। ঘটনার পর থেকে লজ্জা ও ভয়ে এই কদিন বাড়ির বাইরে যায়নি মেহেদী।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেয়ার বিষয়টি জানতে পারেন। এরপর তাৎক্ষনিক তিনি মেহেদীকে পুলিশ হেফাজতে নেন, সেই সঙ্গে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেন। পরে আটক তিনজনসহ ৫ জনের নাম উল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে মেহেদী হাসান বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম  বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। একারণে মাথা ন্যাড়া করে দেয়ার সংবাদ পেয়েই বাউল শিল্পীকে থানা হেফাজতে নেয়া হয়। তার মুখে বিস্তারিত শুনে অভিযান চালিয়ে রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরো দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে। অসহায় ওই বাউল শিল্পীর পরবর্তী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন বছরের শিশু জায়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দিপুর ছেলে। আহতরা হলেন জায়ানের আট বছর

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দর এবং নির্বিঘ্নে উৎযাপন করতে পারে সেই লক্ষ্য সীমান্তবর্তী সহ বিজিবি রংপুর রিজিয়নের আওতায় সকল দূর্গা পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তায় সদা প্রস্তুত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বলে মন্তব্য করেছেন রংপুর পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। রংপুর রিজিয়নের আওতায় সীমান্তবর্তী১ হাজার ৯টি

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. সুমন মৃধা (৩৫) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে ৭ লাখ ৫ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার পর উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন মৃধা ওই এলাকার মো. রুস্তম মৃধার ছেলে। তিনি হাজিরহাট বাজারে বিকাশ

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার ১১টি পূজামণ্ডপে চলছে দেবীর আরাধনা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে জনপদ। উৎসব নির্বিঘ্ন রাখতে ড্রোন নজরদারিসহ চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, অন্যান্য

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ

মৌলভীবাজারের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-কে প্রকাশ্যে এক সশস্ত্র যুবক রাতের বেলা মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে কড়া নজরদারিতে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিজের ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের আবেদন করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক এহসানের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে