
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী আধা সামরিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর নৌ শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েয় নবনিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে সাঈদ আল মাহমুদ ও উপমা ইসলাম ইতি অফিশিয়াল র্যাংক ব্যাচ ও শপথ বাক্য পাঠ করে দায়িত্ব গ্রহণ করেন।
গতকাল ২০ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০.০০ দিকে চট্টগ্রাম ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম মোহাইমিন ও চবি বিএনসিসি নৌ শাখার প্লাটুন কমান্ডার আহসানুল কবীর পলাশ স্যার তাদের অফিশিয়াল র্যাংক ব্যাচ পরিয়ে তাদের হাতে এ দায়িত্ব ভার অর্পণ করেন । পরবর্তীতে নব প্রাক্তন প্রফেসর আন্ডার অফিসার প্রফেসর ড. এম তৌহিদ হোসেন চৌধুরী ও নব প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার ইমরুল হাসানের মাধ্যমে শপথ বাক্য পাঠ করিয়ে তাদের সিইউও আসনে বসিয়ে সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ফ্লোটিলার ফ্লোটিলা অধিনায়ক লে.গোলাম মোহায়মিন, সামরিক প্রশিক্ষক সিপিও দবির সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার সকল ক্যাডেট বৃন্দ। নতুনদের দূর থেকে শুভেচ্ছা জানান, নব প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার হালিমা, ক্যাডেট সার্জেন্ট জাহাঙ্গীর আলম, ক্যাডেট সার্জেন্ট মিম ও ক্যাডেট সার্জেন্ট করবি।
অনুভূতি প্রকাশে এ নিয়ে নব নিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসার সাঈদ আল মাহমুদ বলেন, " বিএনসিসি আধা সামরিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনেরই আমি ক্যাডেট র্যাকের সর্বোচ্চ র্যাংক ক্যাডার আন্ডার অফিসার পদবি পেয়েছি। আমার স্যারদের নির্দেশনায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৌ শাখা প্লাটুনের সহযোগিতায় আমি আমার দায়িত্ব সততার সাথে পালন করতে চাই।"
অন্যদিকে নব নিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসার উপমা ইসলাম ইতি প্রাক্তন নেতৃত্ব বৃন্দের স্মৃতিচারণ করেন এবং বলেন, " চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা তে যুক্ত হবার পরই বুঝেছি নিজেকে আরেকটু সুসংগত করার, লিডারশিপ কোয়ালিটির বিকাশ ঘটানোর এবং স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য একটি আদর্শ প্রাঙ্গণ এটা।নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জন্য যে ইমরুল হাসান স্যার এবং হালিমা আক্তার স্যার এর ছত্রছায়া তে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। যার কথা না বললেই নয় তিনি হলেন প্রফেসর ড. এম তৌহিদ হোসেন চৌধুরী স্যার, যিনি ১৯৯৩ সাল থেকে আমাদের প্লাটুনের অভিভাবক হয়ে সবসময় আগলে রেখেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

নিজের কাছে এই অঙ্গীকার করছি, এত বছরে তিল তিল করে বিএনসিসি নৌ শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে গৌরব অর্জন করে আজকের অবস্থানে এসেছে, আমরা যেন আমাদের নতুন অভিভাবক PUO মোঃ আহসানুল কবীর ( সহকারী প্রক্টর) স্যার এর হাত ধরে সেই গৌরব উত্তরোত্তর বৃদ্ধি করে নিজেদের যোগ্য উত্তরসূরী প্রমাণ করতে পারি। সকল ক্যাডেট দের প্রতি আমার আন্তরিক আওভান থাকবে যেন কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করে সবাই মিলে বিএনসিসি নৌ শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাতে পারি।"
উল্লেখ্য যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা ১৯৯৩ সালে ড. এম তৌহিদ হোসেন চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে আজ অব্দি চবিতে সুনামের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছে।