
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০:১৬

মাদারীপুরের কালকিনি উপজেলার সেরা বিদ্যাপীঠ সৈয়দ আবুল হোসেন একাডেমীর চার তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই কাজ চলবে।
আর এই ছাদ ঢালাই কাজের সার্বক্ষণিক পর্যবেক্ষন করছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও শিক্ষক, অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বিদ্যালয়টি দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্কুলটির চার তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আমাদের এই কাজটি সম্পন্ন হলে আশা করি শিক্ষার্থীদের ভাল পরিবেশে পাঠদান দেয়া সম্ভব হবে।

প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন বলেন, এই স্কুলের শিক্ষার্থীরা পড়ালেখা সহ বিভিন্ন ক্ষেত্রে উত্তরাত্তর সাফল্য অর্জন করে যাচ্ছে।