
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কাউসার রহমান এর সার্বিক ব্যবস্হাপনায় "দীপ আই কেয়ার ফাউন্ডেশন- চক্ষু হাসপাতাল দর্শনা রংপুর" কর্তৃক বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর হাইস্কুল উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন চক্ষু শিবিরটি উদ্বোধন করেন। এই চক্ষু শিবিরে এলাকার প্রায় পাঁচশতাধিক হতদরিদ্ররা বিনামূল্যে চক্ষু সেবা পাচ্ছেন। চোখের ছানি অপারেশন, মাংস বৃদ্ধিসহ চোখের বিভিন্ন সমস্যাজনিতর ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন দীপ আই কেয়ার ফাউন্ডেশন।
একজন বৃদ্ধা নূরজাহান বেওয়া(৭৮) বলেন, হামার একটা চোখ অনেক দিনতে নষ্ট হইচে, আরাটা চোখে কম দেখছি। তাই এটে আইছি, এটে বলে বিনা পয়সায় ডাক্তার চোখ দেখবে।মধ্যে বয়সের আনোয়ার বিবি(৪৫) বলেন, আমার একটা চোখে অনেক দিন থেকে মাংস বৃদ্ধি পেয়েছে। শুনলাম এখানে বিনা মুল্যে চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে, তাই আসছি। ডাক্তার আমাকে দেখেছেন এবং অপারেশন এর জন্য তাদের নিজ গাড়িতে রংপুর নিয়ে যাবেন।

একজন আদিবাসী জোসেফ হাসদা (৬২) বলেন, বয়স হয়ছে, দিন দিন কম দেখবা পাওছো। তাই এটেকুনা আইছু, ফ্রি চিকিৎসা করবা। শুননু টাকা নিবে না, এমনি চিকিৎসা করে দিবি তাই আসনু। দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ফিল্ড অর্গানাইজার মিজানুর রহমান বলেন, আমরা রংপুর থেকে বিনামূল্যে এখানে চক্ষুসেবা দিতে এসেছি। সবার চোখ পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে। যাদের চোখে ছানি নেই, তাদের চোখ পরীক্ষা করে প্রেসক্রিপশন করে দিচ্ছি। আর যাদের ছানি পড়েছে বা মাংস বৃদ্ধি পেয়েছে এরকম ৮০ থেকে ৯০ জন রোগীকে আজ আমাদের নিজ গাড়ি করে রংপুর নিয়ে যাবো। সেখানে তাদের চোখের অপারেশন করা হবে। আবার চিকিৎসা শেষে এখানে তাদের নিয়ে এসে রেখে যাওয়া হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এবিষয়ে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আসন্ন খট্রামাধবপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কাউসার রহমান বলেন, ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নে অনেক অসহায় হতদরিদ্র নারী-পুরুষ আছেন। যারা অর্থের অভাবে চোখের সুচিকিৎসা করতে পারছেন না। তাদের কথা চিন্তা করে আমি এই হাইস্কুল মাঠে রংপুর থেকে চক্ষু শিবিরের একটি টিম বসিয়েছি। এই দীপ আই কেয়ার ফাউন্ডেশন এলাকার হতদরিদ্র মানুষগুলোকে বিনামূল্যে চোখের বিভিন্ন সেবা দিয়ে যাবেন।