
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১:৪৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে কর্মীসভার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিনুল হক চৌধুরী ছোটন।

প্রধান আলোচক ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন। ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন করা হয়। কর্মীসভায় উপজেলার দশ ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।