সোমবার, ৩ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঝিনাইদহে বেড়েছে পুরুষ আত্মহত্যার প্রবণতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

শেয়ার করুনঃ
ঝিনাইদহে বেড়েছে পুরুষ আত্মহত্যার প্রবণতা

ঝিনাইদহে আত্মহত্যার সংখ্যা কমলেও বেড়েছে পুরুষদের আত্মহত্যার হার। সেই সাথে বেড়েছে একসাথে আত্মহত্যার প্রবণতা।জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, ২০১৬ সাল থেকে চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলায় পারিবারিক কলহ, প্রেমে ব্যার্থতাসহ নানা কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ২ হাজার ৪১ জন নারী-পুরুষ। বর্তমানে করোকালে জেলায় আত্মহত্যার সংখ্যা কমলেও বেড়েছে পুরষদের আত্মহত্যার হার।

আরও

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানে জরিমানা

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানে জরিমানা

তথ্য যাচাই করে দেখা যায়, ২০১৬ সালে জেলায় মোট আত্মহত্যা করে ৩৮৮ জন। এর মধ্যে নারী ২১৯ জন ও পুরুষ ১৬৯ জন, ২০১৭ সালে আত্মহত্যার সংখ্যা বেড়ে দাড়ায় ৪২৪ জনে। এদের মধ্যে নারী ২৩৭ জন ও পুরুষ ১৮৭ জন। ২০১৮ সালের পর থেকে জেলায় কমতে থাকে আত্মহননের সংখ্যা। সে বছর আত্মহত্যা করে ৩৯৬ জন। এদের মধ্যে নারী ২২০ জন ও পুরুষ ১৭৬ জন। ২০১৯ সালে আত্মহত্যা করে ৩০৬ জন। যার মধ্যে নারী ছিল ১৭১ জন ও পুরুষদ ছিল ১৩৫ জন। ২০২০ সালে জেলায় মোট আত্মহত্যার সংখ্যা ছিল ৩২০ জন। যার মধ্যে নারী ছিল ১৬৯ জন ও পুরুষ ছিল ১৫১ জন। আর চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আত্মহত্যার সংখ্যা ২০৬ জন।

যার মধ্যে নারী ১০৮ জন ও পুরুষ রয়েছে ৯৮ জন। গত ৫ বছরের তথ্য বিবেচনায় নারীদের আত্মহত্যার সংখ্যা বেশি। কিন্তু করোনাকালে বেড়েছে পুরুষদের আত্মহত্যার কার।তথ্য বলছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পুরুষদের আত্মহত্যার হার ৪৩ থেকে ৪৪ ভাগ থাকলেও বর্তমানে তা বেড়েছে দাড়িয়েছে ৪৭ ভাগের বেশি। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, লকডাউনে কর্মহীন আর পাবিবারিক কলহ আর হতাশা। এদিকে বর্তমানে জেলায় দেখা দিয়েছে একসাথে বা একরশিতে আত্মহত্যার প্রবণতা।বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ মেডিসিন ওয়ার্ডের বারান্দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শহরের কাঞ্চনপুর এলাকার ২০ বছর বয়সী যুবক ইমরান হোসেন।

ঝিনাইদহ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গত ২৮ আগস্ট নব-বিবাহিতা স্ত্রীকে সাথে নিয়ে নিজ ঘরে আত্মহত্যার চেষ্টা করে সে। স্ত্রী ওই দিন মারা গেলেও এখন হাসপাতালে কাতরাচ্ছেন সে। বিকেলে একসাথে ঘুরে সন্ধ্যায় আত্মহত্যা কারণ আজও অজানা পরিবারের।ওই মাসেরই ১৩ তারিখে প্রেমের স্বীকৃতি না পেয়ে এক রশিতেই ঝুলে আত্মহত্যা করে মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের প্রেমিক জুটি। ২২ আগস্ট দুপুরে হরিণাকুন্ডু উপজেলার বেলতলা গ্রামে পারিবারিক কলহের কারণে সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করে দুইজন। হাসপাতালে নেওয়ার পর প্রথমে স্ত্রী ও পরে মারা যায় স্বামী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জেলা সনাকের সভাপতি সায়েদুল আলম বলেন, বর্তমানে আমরা দেখছি পারিবারিক কলহ, মনমালিণ্য, প্রেমে ব্যার্থতাসহ নানা কারণে একসাথে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে এ ধরনের সংবাদ আসছে। সামাজিক এই ব্যাধি দুর করতে দ্বায়িত্ব নিতে হবে সরকার, সমাজ ও পরিবারের। বিভিন্ন সংস্থার মাধ্যমে তৃণমুল পর্যায়ে গিয়ে আত্মহত্যার কু-ফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।

আত্মহত্যা প্রতিরোধ সংক্রান্ত নানা বিষয়ে কাজ করে ঝিনাইদহের সোসাইটি ফর ভলান্টারি অ্যাকটিভিটিজ (শোভা) নামের একটি সংগঠন। সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, করোনা কালে আত্মহত্যার হার কমেছে। তবে পুরুষদের আত্মহত্যার হার বেড়েছে। আয়-রোজগার না থাকা, হতাশা বা মানসিক অস্থিরতাই এ কারণ বলে জানান তিনি।জাহিদুল ইসলাম বলেন, ঝিনাইদহসহ এ অঞ্চলের মানুষ কিছুটা আবেগ প্রবণ। যে কারণে আত্মহত্যার হার এখানে বেশি।

এ জেলার মানুষ কখন আইলা দেখেনি, কখন দেখেনে রাতের আঁধারে নিজেদের ঘর-বাড়ি নদীতে বিলিন হতে। দেশের অন্যান্য অঞ্চলের মানুষ অনেকটা সংগ্রামী। কিন্তু এ এলাকার মানুষ প্রাকৃতিক কোন দুর্যোগের সম্মুখীন হয়নি। তারা একটু বেশিই আবেগ প্রবণ। আত্মহত্যার প্রধান কারণগুলোর মধ্যে এটাও অন্যতম।তিনি বলেন, আত্মহত্যা সমাজ থেকে দুর করতে সমাজের সর্বস্তুরের মানুষকে এগিয়ে আসতে হবে। দ্বায়িত্ব নিতে হবে সরকারকে। সর্বস্তরের মানুষকে সচেতন করলেই এটি দুর করা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

সর্বশেষ সংবাদ

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক আব্দুর রহমান বাবলু মিয়া (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বাবলু মিয়া কালুখালী উপজেলার

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে সিয়াম মৃধা (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।  সোমবার (৩ আগস্ট) সকালে উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধা পাড়া ঈদগাহ মাঠের সামনের পুকুরে পড়ে তার এ মৃত্যু হয়। সে দিরাজতুল্লা মৃধা পাড়ার বাসিন্দা মোঃ শিপন মৃধার ছোট সন্তান। শিশুরটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির প্রতিবেশি জহিরুল ইসলাম পাপ্পু মৃধা জানান, ঘটনা স্থলে পুকুরের মাঝ বরাবর

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি, ৩ আগস্ট: পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় করতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। এরই অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) পানছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম,

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক লাখ গ্রাহক জুন ও জুলাই মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে চরম ভোগান্তির অভিযোগ তুলেছেন। সাধারণত প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ টাকা বিল পরিশোধ করলেও চলতি দুই মাসে অনেকের বিল দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে গেছে। অথচ বিদ্যুৎ সরবরাহের মানের কোনো উন্নতি হয়নি বলে দাবি গ্রাহকদের। বরং ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানে জরিমানা

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানে জরিমানা

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা, খাদ্যপণ্য ও ওষুধের সংরক্ষণ পদ্ধতি এবং মেয়াদ যাচাই করা