
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ৪:২৩

ব্রাহ্মণবাড়ি জেলার সরাইলে নির্যাতিত দুস্থ অসহায় মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সরাইল উপজেলা প্রশাসন পাড়ায় ইউএনও সরকারি অফিসে উপজেলার সুবিধা ভোগীদের ৫ হাজার টাকার চেক তুলে দেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মূদুল, এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারন সম্পাদক মো. তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন প্রমুখ।

এ ছাড়াও মহিলা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, এ সময় সরাইল উপজেলার বিভিন্ন এলাকার নির্যাতিত অসহায় মহিলারা উপস্থিত ছিলেন, সুবিধা ভোগীরা অনুদানের চেক পেয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি