
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২১, ৪:৬

নকল স্টিলের রড, রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে রাজধানীর কদমতলীতে চার প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত কদমতলী এলাকায় নকল স্টিলের রড, রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে জরিমানা করেন।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কদমতলী এলাকায় এইচ আর রি-রোলিং মিলসকে ৯ লাখ টাকা, এসিয়া মোলডিং প্রাইভেট লিমিটেডকে ৩ লাখ টাকা, এইচ আলী রি-রোলিং মিলস লিমিটেডকে ৩ লাখ টাকা ও কদমতলী স্টিল মিলস লিমিটেডকে নগদ ১০ লাখ টাকা জরিমানা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
অসাধু ব্যবসায়ীরা বেশকিছু দিন ধরে নকল স্টিল রড, রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।