
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ০:৪

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ২১ বছর পর সিজার শুরু হয়েছে। নানা জটিলতার কারণে প্রায় দুই যুগ ধরে সিজার সহ সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। রোববার (৫ সেপ্টেম্বর) দুটি সিজারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
প্রথমদিনের দুটি সিজারের মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। তারা দুজন হলেন, উপজেলার পূর্ব ভূঞাপুরের আসাদুজ্জামানের স্ত্রী হ্যাপি আক্তার (২৫) এবং পাশের ঘাটাইল উপজেলার যোগিহাটি গ্রামের মোস্তফার স্ত্রী তাহমিনা খাতুন (২০)।

সিজার ২টি সম্পূর্ণ করেন ডা. মোছাঃ সালমা জাহান। এসময় তাকে সহযোগিতা করেন শিশু বিশেষজ্ঞ ডা. খন্দকার সাঈদ হোসেন, অ্যানেসথেসিয়া ডা. মোঃ আজিজুল হক, আরএমও ডা. এনামুল হক ও ডা. নিশাদ সাইদা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সিজারিয়ান দম্পতি ও তাদের পরিবার সন্তোষ প্রকাশ করে বলেন, বাহিরের অন্যান্য ক্লিনিকের চেয়ে এখানে অর্থ অনেক কম খরচ হয়েছে ও সিজারের সময় কম লেগেছে। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছেন। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এএফএম সাহাবুদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন প্রমুখ।