
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ০:১৮

নওগাঁর বদলগাছী উপজেলা থেকে পিস্তল, গুলি ও ফেন্সিডিল সহ আব্দুল গাফফার (৪৬) নামে ১৪ মামলার আসামী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩১ আগষ্ট) রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর(খাঁ পাড়া) থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল গাফফার ওই গ্রামের জহির সোনার এর ছেলে।
নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, বিপিএম বুধবার দুপুরে ডিবি অফিসে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
এসময় পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে মথুরাপুর(খাঁ পাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আব্দুল গাফফার তার বাড়ির টিনের চালা কেটে ওপর দিয়ে পাশের বাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়।
তার কাছ থেক ম্যাগাজিন সহ একটি লোহার তৈরী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সেইসাথে তার বাড়ি তল্লাশি করে ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ৫৩ বোতল ফেন্সিডিলসহ দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আব্দুল গাফফার একজন মাদক ব্যবসায়ী। তিনি বিভিন্ন জায়গায় মাদকবিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে বদলগাছী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
সংবাদ সম্মেলনে আরও, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন চিশতী, গাজিউর রহমান, সাবিনা ইয়াসমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল, ডিবি পুলিশের ওসি কে এম শামসুদ্দিন এবং উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে অস্ত্র ও মাদক ব্যবসা করত তার বিরুদ্ধে নওগাঁ জেলার বিভিন্ন থানায় মোট ১৪ টি মামলা আছে। যার মধ্যে ১২ টি চোরাচালান, ০১ টি অস্ত্র এবং মাদক আইনে মামলা রয়েছে।