বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সবুজ কৃষির মাধ্যমে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরির আহবান বিএমপি কমিশনারের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ২:১৩

শেয়ার করুনঃ
সবুজ কৃষির মাধ্যমে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরির আহবান বিএমপি কমিশনারের

"আমরা যে পজেটিভ, নির্ভেজাল, প্রযুক্তিগত  পুলিশিংয়ে সর্বাগ্রে এগিয়ে আছি, এই অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদের সকল কার্যক্রম জোরদারে আরও তৎপরতা বাড়াতে হবে, কোন একজন সদস্যের অপরিনামদর্শী আচরণে জন্য যেন তা ক্ষুন্ন না হয়"। আজ সোমবার (২৩ আগস্ট) বরিশাল পুলিশ লাইন্সএ বিএমপি'র মাসিক কল্যাণ সভায় এ কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

 

কল্যাণ সভার শুরুতেই বিএমপি'র সকল সদস্যদের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহন করেন সভার সভাপতি নগর পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। এ-সময় তিনি স্বাস্থ্য সুরক্ষা,  সুষম খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানান ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। এছাড়া পেন্ডামিক মহামারী মোকাবেলা করে নিরাপত্তার চাহিদা পূরণকল্পে নির্ভেজাল সেবা নিশ্চিত করার পাশাপাশি জনসম্পৃক্ততার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে  ওপেন হাউজ ডে, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, সচেতনতামূলক কার্যক্রম সহ নানামুখি প্রশংসনীয় কর্মকান্ড সচল রাখার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও

গভীর সমুদ্রে জেলের জালে কালো দাতিনা, ৪০ হাজারে বিক্রি

গভীর সমুদ্রে জেলের জালে কালো দাতিনা, ৪০ হাজারে বিক্রি

 

 

তিনি আরো বলেন, সকলের কল্যাণে, সুন্দর কর্মপরিবেশের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা তথা প্রতিটি সফলতা অর্জনে প্রকৃত ভূমিকা পালনকারীর জন্য যেমন উদার হস্তে পুরস্কৃত করে থাকি তেমনি জরাজীর্ণ মানসিকতা দিয়ে যারা অগ্রহণযোগ্য কাজ করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যাবস্থা রয়েছে সুতরাং জরাজীর্ণ মানসিকতা পিষে মুছে সঠিক নিয়তে কাজ করতে হবে। ভালো পরিবেশে থাকলে মন ভালো থাকে, কর্মস্থল তথা বসবাসের আশপাশে সবুজ কৃষির মাধ্যমে রুচিসম্মত উপযোগী দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করতে হবে।

বিএমপি কমিশনার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

 

আরও

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

তিনি বলেন, এই মাস শোকের মাস, মহান মুক্তিকামি নেতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে নৃশংসভাবে স্ব পরিবারে হত্যা করে। বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মসূচিতে তিনি বলতেন, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ। তাঁর সেই বক্তব্য ও আদর্শ বুকে লালন করে একটি মানবিক পুলিশ তথা জনবান্ধব পুলিশে পরিনত করার প্রত্যয় নিয়ে এ দেশকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলায় পরিনত করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

 

কল্যাণ সভা শেষে, অবসর নেওয়া সহকর্মীদের বিদায়ী সংবর্ধনা ও ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করেন।

 

সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আশরাফ আলী ভূঞা, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মোঃ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (উত্তর (গোয়েন্দা বিভাগ) মোঃ মনজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  (দক্ষিণ) মোঃ ফজলুল করীম,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ রাসেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

খুলনায় দুই ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে জব্দ করা মালামাল দেখে সিগারেট উৎপাদনের জন্য মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ বলে মনে হয়েছে। বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের সজোরে ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন।  এসময় উপজেলা বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে গভীর নলকূপ বসানোর পর পাশের একটি কূপ থেকে গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে। ওই পদার্থে দিয়াশলাই ধরাতেই আগুন জ্বলে উঠছে। প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা চলায় বিষয়টি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল প্রায় এক মাস আগে নিজের বাড়িতে গভীর নলকূপ বসান। এক রাত ও এক দিন ধরে নলকূপ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ের দুই নবজাতকের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডসংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় তারা সেখানে দুটি প্লাস্টিকের