
প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ২১:২৭

টেকনাফে তিন জন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর সদস্যরা।২২আগষ্ট (রবিবার) ভোর সাড়ে পাঁচ টারদিকে টেকনাফ সদর ইউপির ক্ষেতিবিলস্থ বায়তুশ শরফ-কচুবনিয়া সড়কের কালভার্টের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে তাদের আটক করা হয়। জানা যায়, মাদক বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপির ক্ষেতিবিলস্থ বায়তুশ শরফ-কচুবনিয়া সড়কের কালভার্টের উপর অভিযানে যায় র্যাব।

এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া ফলিয়া পাড়ার জাফর আলমের পুত্র ইসমাঈল (৩৭), একই উপজেলার রাজাপালং হাজির পাড়ার আব্দুল মালেকের পুত্র ইব্রাহীম (২০) এবং টেকনাফ ডেইল পাড়ার মৃত ওমর মিয়ার পুত্র মোঃ আইয়ুব (৩১) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্থানীয় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ১ হাজার ৬'শ ১০ পিস ইয়াবা পাওয়া যায়।কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।