
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১৮:৫৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মহড়া দিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।বুধবার(১৮ আগষ্ট) বিকাল ৫ টায় থানা চত্বর থেকে মহড়া শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক , মহাসড়ক, দৌলতদিয়া ঘাট প্রদক্ষিণ শেষে আবার থানা চত্বরে এসে শেষ হয়।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার মেইন মেইন প্রবেশ পথে পুলিশের চেক পোষ্টে ইতোমধ্যেই ব্যাপক টহল জোরদার করা হয়েছে। তাছাড়া দৌলতদিয়া ঘাটে দালালদের দৌরাত্ব কমাতেও বিশেষ ভূমিকায় কাজ করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, রাজবাড়ী জেলা সুযোগ্য পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিকনির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ও আইনশৃঙ্খলা ঠিক রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে কাজ করছে আমার গোয়ালন্দ থানা পুলিশ। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল এজেন্ডা বাস্তবায়নে ও সার্বক্ষণিক মাঠে আছে গোয়ালন্দ থানা পুলিশ।

তিনি আরো বলেন, “অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো অবস্থায় কোন প্রকার ছাড় দেওয়া হবে না। ”এ সময় থানার অপারেশন অফিসার এস আই মো: জাকির হোসেন, এস আই দেওয়ান শামীম, এস আই মামুন, এস আই সৈয়দ ইমামুজ্জামানসহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
