
প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ৫:৩৯

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের এক বাসায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে শিয়া মসজিদের পাশে মোহাম্মদীয়া হাউজিংয়ের ৫ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিয়া মসজিদের পাশে ১ নম্বর সোসাইটি গেটের পাশের ১০ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। তবে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নিচতলায় বৈদ্যুতিক মিটারের বোর্ডে আগুন লেগেছিল। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন লাগার কারণ জানার চেষ্টা করছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি