শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা পরিচয়ে প্রতারনা; প্রতারক আটক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ৩:০

শেয়ার করুনঃ
সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা পরিচয়ে প্রতারনা; প্রতারক আটক

সরকারি বিভিন্ন সংস্থা পুলিশ সুপার, সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনীর অফিসার,ডিসসহ নানা পরিচয়দানকারী প্রতারক কামরুল হাসান ওরফে সাদ্দাম (২৮) নামে এক যুবককে আটক করেছে  নওগাঁ সদর থানা পুলিশ।

আরও

শীতের সবজি বাজারে আসার আগেই চড়া দাম, টমেটো ২০০ টাকা

শীতের সবজি বাজারে আসার আগেই চড়া দাম, টমেটো ২০০ টাকা

সোমবার রাত ৮টার দিকে শহরের মল্লিকা ইন হোটেল থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে। সাদ্দাম যশোর জেলার ঝিকরগাছা থানার আটুলিয়া গ্রামের কাওসার আলীর ছেলে। বিষয়টি নিয়ে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে তার অফিসে সংবাদ সম্মেলন করেন।

এসময় উপস্থিত ছিলেন - অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী ও গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাবিনা ইয়াসমিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

আরও

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, আটক কামরুল হাসান ওরফে সাদ্দাম হোসেন একজন শীর্ষ প্রতারক। দামি গাড়ি নিয়ে চলাচল করতো এবং ফাইভ স্টার হোটেলে থাকতো। তিনি বিভিন্ন সময় নিজেকে পুলিশ সুপার, ডিবি, এমবিবিএস ডাক্তার, সেনাবাহিনীর অফিসার,ডিসি, বড় ব্যবসায়ীসহ বিভিন্ন পরিচয় দিয়ে মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করে প্রতারণা করে আসছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

একাধিক নামে ফেসবুক আইডি খুলে মেয়েদের কাছে নিজেকে বিভিন্ন পরিচয়ে উপস্থাপন করে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে দৈহিক সম্পর্ক করে। এসময় গোপনে ভিডিও ধারণ করে বø্যাক মেইল এবং মোটা অংকের টাকা দাবী করত। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, জেলার এক উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের মেঝো ছেলে মারা যাওয়ার পর তিনি মানষিক বিষ্ণতায় ভুগছিলেন। এ সুযোগকে কাজে লাগিয়ে সাদ্দাম নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে ওই মহিলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে মা - ছেলের সম্পর্ক গড়ে তুলে তার কাছে যাতায়াত শুরু করে। তাকে চেয়ারম্যানের টিকিট করে দেওয়া এবং বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে গত (২০২০) বছরের নভেম্বরে তিন লাখ টাকা হাতিয়ে নেয়।

এরপর থেকে তাকে এড়িয়ে চলতে শুরু করে ও মোবাইল বন্ধ রাখে। ভাইস চেয়ারম্যান জানতে পারেন সোমবার সাদ্দাম নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলে স্ত্রীকে নিয়ে অবস্থান করছে। এরপর তিনি পুলিশকে বিষয়টি অবগত করা হলে সদর থানা পুলিশ সাদ্দামকে আটক করে।

পুলিশ সুপার আরো বলেন, প্রায় এক বছর পূর্বে শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে সাদ্দাম। এরপর দৈহিক সম্পর্ক করে গোপনে ভিডিও ধারণ করে রাখে। তাকে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে প্রায় দেড় লাখ টাকা ও দুইটি ফাঁকা চেক হাতিয়ে নেয়। এরপর মেয়েটির দুই তলা বিশিষ্ট বাড়ির দিকে নজর পড়ে সাদ্দামের। ফাঁকা চেক ও গোপনে ভিডিও ধারণ করে ভিডিও দেখিয়ে মেয়েকে বø্যাক মেইলে করে গত ১ আগষ্ট তাকে বিয়ে করতে বাধ্য করে।

পুলিশ প্রাথমিক অনুসন্ধানে নিজ এলাকায় সাদ্দামের দুই স্ত্রীর সন্ধ্যান পায়। এছাড়া তার গ্রামের এলাকার বিভিন্ন ব্যক্তিকে পোল্যান্ড পাঠানোর নাম করে প্রায় দুই কোটি টাকা প্রতারণা করেছে। তিনি অবৈধ ভার্চুয়াল মুদ্রা ব্যবসার সাথেও জড়িত। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে ১০দিনের রিমান্ড চাওযা হবে।

 

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

সর্বশেষ সংবাদ

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

ইরানে পরমাণু বোমা নয়, ভূগর্ভস্থ স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে পরমাণু বোমা নয়, ভূগর্ভস্থ স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলাদেশকে অনুসরণ করে সরকার বদলাতে চায় কংগ্রেস, অভিযোগ রাজনাথের

বাংলাদেশকে অনুসরণ করে সরকার বদলাতে চায় কংগ্রেস, অভিযোগ রাজনাথের

এ সম্পর্কিত আরও পড়ুন

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর-শশীদল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। দুপুর ১টা ৩৫ মিনিটে সীমান্তের ২০৫৯ নম্বর মেইন পিলারের কাছাকাছি বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে

সৌদি আরবে আটকে পড়ে অতিরিক্ত ভাড়ায় দেশে ফিরলেন ৫০ ওমরাহযাত্রী

সৌদি আরবে আটকে পড়ে অতিরিক্ত ভাড়ায় দেশে ফিরলেন ৫০ ওমরাহযাত্রী

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন যাত্রী বিকল্প পথে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কাতার হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফিরতে প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ২০ হাজার টাকা বিমানভাড়া দিতে হয়েছে। ওমরাহযাত্রীদের দলের মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক

শীতের সবজি বাজারে আসার আগেই চড়া দাম, টমেটো ২০০ টাকা

শীতের সবজি বাজারে আসার আগেই চড়া দাম, টমেটো ২০০ টাকা

রাজধানীর বাজারে শীতের সবজি পুরোপুরি আসার আগেই প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া অন্য কোনো সবজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো সবজির কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। আগাম শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং টমেটো ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। এতে নিত্যপণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন ক্রেতারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আটক দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান ও কনস্টেবল রোহিত। শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধারের

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাখাওয়াত হোসেন (২৭) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছে এবং অটোচার্জার মিশুকটি ছিনতাই করেছে। নিহত সাখাওয়াত উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায়