রবিবার, ৩০ আগস্ট, ২০২৬১৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

নড়াইলে সরকারি নগদ অর্থ সহায়তা আত্মসাৎ করলেন মেম্বার !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ৩:১২

শেয়ার করুনঃ
নড়াইলে সরকারি নগদ অর্থ সহায়তা আত্মসাৎ করলেন মেম্বার !

করোনাকালে সরকারের দেয়া নগদ অর্থ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। নড়াইল সদর উপজেলার কলোড়া  ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার প্রকাশ বিশ্বাস নিজের স্ত্রী, মা, আপন ভাই, মামাত ভাই ও শ্যালিকাসহ নিকটাত্মীয়দের নাম তালিকাভুক্ত করে টাকা উত্তোলন করে নিয়েছেন।

আরও

কেমোথেরাপির অপেক্ষায় ১৬ বছরের সাব্বির, থমকে গেছে চিকিৎসা

কেমোথেরাপির অপেক্ষায় ১৬ বছরের সাব্বির, থমকে গেছে চিকিৎসা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলোড়া ইউনিয়নে ২০২০-২০২১ অর্থ বছরে করোনা বিস্তার রোধে গৃহীত লকডাউনে ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুস্থ ৩৫৬ পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়। 

আরও

পাঁচবিবির আট ইউনিয়নে মাত্র ৫০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা

পাঁচবিবির আট ইউনিয়নে মাত্র ৫০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা

৭নং ওয়ার্ড মেম্বার প্রকাশ বিশ্বাস আত্মীয়-স্বজন ও নিজ পরিবারের লোকজনের নাম দিয়ে মাথা প্রতি নগদ ১ হাজার টাকা করে তুলে নিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের কারণে আর্থিকভাবে সচ্ছল পরিবারে একাধিক ব্যক্তির নামে টাকা দিয়েছেন।

নড়াইলনগদ অর্থআত্মসাৎ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

 এছাড়াও তালিকাভুক্ত অনেকের নামে বরাদ্দ হওয়া টাকা নিজের লোকদের মাধ্যমে টিপ দিয়ে তুলে নিয়েছেন। অথচ এলাকার অনেক অসহায় হত-দরিদ্র সরকারের এই নগদ অর্থ সহায়তা পায়নি।

জানা গেছে, প্রকাশ মেম্বারের দেয়া তালিকায় ধনী ব্যক্তিদের নাম রয়েছে। নগদ টাকা বিতরণের তালিকায় ২৮৬ নাম্বারে রয়েছে জয়ন্তি বিশ্বাস। তিনি প্রকাশের স্ত্রী। তালিকার ২৮৯ নাম্বারের স্মৃতি বিশ্বাস প্রকাশের মা, 

২৭৪ নাম্বারের বিকাশ বিশ্বাস এবং ২৮৬ নাম্বারের প্রভাত বিশ্বাস প্রকাশ মেম্বারের আপন ভাই। তালিকার ২৮০ নাম্বারের শান্তি বিশ্বাস শ্যালিকা, ২৮২ নাম্বারের শেখর বিশ্বাস ও ২৯৪ নাম্বারের মধুসূদন বিশ্বাস মামাত ভাই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়াও জানা গেছে, গোয়ালবাড়ি গ্রামের শ্রীকান্ত বিশ্বাস ও আলোমতি রানীর নামের টাকা অন্যদের হাতের টিপ দিয়ে উত্তোলন করে নিয়েছেন প্রকাশ মেম্বার। আলোমতি রানী ও শ্রীকান্ত বিশ্বাস আদৌ জানেন না তাদের নামে টাকা এসেছে। 

প্রকাশ বিশ্বাস নিজ স্ত্রী, মা, আপন দুই ভাই, দুই মামাত ভাই ও শ্যালিকাসহ নিকটাত্মীয়দের নামে এবং অন্যদের নামের টাকা উত্তোলন করে নিয়েছেন। বাইরের যারা পেয়েছেন তারা স্বচ্ছ পরিবারের ও একই পরিবারের স্বামী-স্ত্রী।

মেম্বারের এমন অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনায় ফুসে উঠেছেন এলাকার ক্ষতিগ্রস্ত হত-দরিদ্র ও সচেতন মহল। তারা তদন্ত-পূর্বক প্রকাশ মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত প্রকাশ বিশ্বাস মেম্বার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তালিকা তৈরি করতে কিছু ভুল হতে পারে। তালিকায় নিজ স্ত্রী, মা, ভাইদের নাম, মামাতো ভাইদের নাম থাকার কারণ জানতে চাইলে ফোন কেটে দেন তিনি।

কলোড়া ইউপি চেয়ারম্যান আব্বাস আলী সরদার বলেন, প্রকাশ বিশ্বাস মেম্বার যদি তালিকায় দুর্নীতি করে থাকেন বা কারো নামে টাকা তুলে আত্মসাৎ করে থাকেন তাহলে সে দায় একান্তই তার।

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের মধ্যেই নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপনের সম্ভাবনা, কার বাড়ছে কত

বৃহস্পতিবারের মধ্যেই নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপনের সম্ভাবনা, কার বাড়ছে কত

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত