বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

ব্রেকিং দ্য সাইলেন্স শ্রীমঙ্গল উপজেলায় "Strengthening Community and Institutional Response to Child Sexual Abuse and Exploitation" শীর্ষক প্রকল্পের অবহিতকরন সভা আয়োজন করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পুরাতন উপজেলা ভবন) এ সভা অনুষ্টিত হয়।

প্রকল্প অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'যুগ যুগ ধরে চলে আসা পিতৃতান্ত্রিক সমাজের আরোপিত যে নিরবতার সংস্কৃতি তাতে সমাজের অনেক ক্ষতিকর বিষয়ে চুপ থাকতে বলা হয় মান সন্মানের ভয়ে যা শিশুদের আরও বেশি ক্ষতির সম্মুখীন করে। এই নিরবতার সংস্কৃতি ভাঙতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন ছোটবেলা থেকেই শিশুদের ভালো ও মন্দ স্পর্শ সম্পর্কে জানাতে হবে যা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান বা উন্নয়ন সংস্থা গুলোর উদ্যোগের মাধ্যমে সম্ভব"।

আরও

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ
সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার। 

এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল-এর প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা, সামাজিক সংস্থাসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

প্রকল্পটি ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হবে এবং এটি বাস্তবায়িত হচ্ছে GFA Consulting Group-এর কারিগরি সহায়তায়। প্রকল্পটি নাগরিকতা পোগ্রামের এর আওতাধীন এবং সুইজারল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত।

প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশে শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা: নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল সংগঠনসমূহের অংশগ্রহণ বৃদ্ধি করা; এবং অনলাইন ও অফলাইন উভয়ই ক্ষেত্রেই শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহন করা। একই সঙ্গে ক্ষতিগ্রস্থ শিশুদের সহায়তা প্রদান, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

অবহিতকরন সভাব্রেকিং দ্য সাইলেন্স
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ
সাম্প্রতিক একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম সাত মাসে বাংলাদেশে ৩০০-এর বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে, যা শিশু সুরক্ষা লঙ্ঘনের একটি উদ্বেগজনক বৃদ্ধির ইঙ্গিত দেয়। ইউনিসেফের তথ্যমতে, বাংলাদেশে ১-১৪ বছর বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জনই প্রতি মাসে নিজ ঘরে বা কাছের মানুষের দ্বারা সহিংস শান্তি বা নির্যাতনের শিকার হয়। এই প্রেক্ষাপটে, শিশু সুরক্ষা কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ গ্রহণের জরুরী প্রয়োজনীয়তা স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

অবহিতকরন সভার মূল উদ্দেশ্যসমূহ হলো:

অংশীজনদের মধ্যে আস্থা ও যৌথ মালিকানা সৃষ্টি করা।

প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল সুস্পষ্টভাবে উপস্থাপন করা; স্থানীয় পর্যায়ে জনসেবা উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। অংশগ্রহণমূলক ও কমিউনিটি-নেতৃত্বাধীন সুশাসন ব্যবস্থাকে উৎসাহিত করা।

Civic Engagement Fund (CEF) একটি উদ্যোগ, যার লক্ষ্য হলো বাংলাদেশের নাগরিক সমাজকে শক্তিশালী করা, অন্তভূক্তিমূলক সুশাসন নিশ্চিত করা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা এবং জনজীবনে স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নীত করা।

ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প সমন্বয়ক লায়লা আরিফা খানম বলেন, ব্রেকিং দ্য সাইলেন্স আশা করে যে, এ উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গলসহ সংশ্লিষ্ট এলাকায় শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

সর্বশেষ সংবাদ

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

খুলনায় দুই ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে জব্দ করা মালামাল দেখে সিগারেট উৎপাদনের জন্য মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ বলে মনে হয়েছে। বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের সজোরে ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন।  এসময় উপজেলা বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে গভীর নলকূপ বসানোর পর পাশের একটি কূপ থেকে গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে। ওই পদার্থে দিয়াশলাই ধরাতেই আগুন জ্বলে উঠছে। প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা চলায় বিষয়টি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল প্রায় এক মাস আগে নিজের বাড়িতে গভীর নলকূপ বসান। এক রাত ও এক দিন ধরে নলকূপ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ের দুই নবজাতকের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডসংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় তারা সেখানে দুটি প্লাস্টিকের