নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা জানায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, বিটিআরআই পরিচালক, শ্রীমঙ্গল বিড অফিসার, পল্লী বিদ্যুৎ শ্রীমঙ্গল, ব্যবসায়ী সমিতি শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জগন্নাথ সেবা সংঘ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (আশিদ্রোণ), ট্রাক-ট্যাংক লরি সংগঠন, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল, সম্মিলিত সাংস্কৃতিক কর্মীবৃন্দ (বিজয় থিয়েটার), পরম যুব সংঘ, উদীচী ও প্রান্তিক থিয়েটার, শ্রীমঙ্গল লেখক সমিতি, ভৈরব বাজার উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভাগীয় শ্রম অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর, রামকৃষ্ণ সেবা শ্রম, দীপশিখা ইনস্টিটিউট শ্রীমঙ্গল, ১২২৩ শ্রমিক ইউনিয়ন, বস্ত্র সমিতি শ্রীমঙ্গলসহ বিভিন্ন সংগঠন।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি চর্চা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।