সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পায়ে হেঁটে রাজধানীতে ঢুকেছেন বহু মানুষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১৮:১৮

শেয়ার করুনঃ
পায়ে হেঁটে রাজধানীতে ঢুকেছেন বহু মানুষ

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে শুক্রবার রাজধানীতে ফিরেছেন অসংখ্য মানুষ। তবে করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত দ্বিতীয় দফার কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এ কারণে ঢাকায় এসেই বিড়ম্বনায় পড়তে হয়েছে কর্মজীবী মানুষদের।

আরও

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

বাস, ট্রেন ও লঞ্চ থেকে নেমে বাসায় যাওয়ার যানবাহন না পেয়ে বিপাকে পড়েন হাজারো মানুষ। বাধ্য হয়ে সঙ্গে থাকা ব্যাগ আর শিশুসন্তানকে নিয়ে অনেকে পায়ে হেঁটে যান গন্তব্যে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সদরঘাট ও ঢাকার প্রবেশ পথগুলোতে এমন চিত্র দেখা গেছে।

এদিকে কঠোর বিধিনিষেধের প্রথম দিন গতকাল রাজধানীর বেশির ভাগ সড়কই ছিল ফাঁকা। ঢাকামুখী মানুষ ছাড়া রাস্তায় লোকচলাচল ছিল না বললেই চলে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নিরাপত্তা বাহিনীর কঠোর টহল চোখে পড়ে।

আরও

পদ্মায় জাটকা সংরক্ষণ অভিযানে জাল জব্দ, এক জেলে আটক

পদ্মায় জাটকা সংরক্ষণ অভিযানে জাল জব্দ, এক জেলে আটক

মানুষহেটে
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রাস্তায় যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন তাদের জেরার মুখে পড়তে হয়েছে। সদুত্তর মিললেই যেতে পেরেছেন। তবে মূল সড়কে বিধিনিষেধ সর্বাত্মকভাবে মানতে দেখা গেলেও পাড়া-মহল্লায় চায়ের দোকানে চলেছে আড্ডা। বেশির ভাগ মানুষের মুখে মাস্ক ছিল না।

হাঁটা ছাড়া গতি নেই

জানা গেছে, আমিনবাজারে এসে যাত্রী নামিয়ে দেয় অনেক বাস। এ কারণে অনেক যাত্রী আমিনবাজার থেকে হেঁটে গাবতলী দিয়ে রাজধানীতে ঢুকছেন। সকাল থেকেই হেঁটে রাজধানীতে প্রবেশ করা মানুষের ভিড় দেখা গেছে। তাদের সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ কষ্ট করে টেনে নিতে হয়েছে নিজেদেরকেই। বরগুনা থেকে ঢাকায় এসেছেন আজাদ কবির। সঙ্গে তিনটি বড় ব্যাগ, স্ত্রী ও তিন মাস এবং চার বছরের দুই শিশু।

বরগুনা থেকে ভালোভাবে ঢাকায় পৌঁছান লঞ্চে করে। কিন্তু সদরঘাটে নেমেই পড়েন বিপাকে। চেনা সদরঘাট যেন তার কাছে বড় অচেনা লাগে। অনেক চেষ্টা করেও একটি রিকশা ঠিক করতে পারেননি দক্ষিণখানের ভাড়া বাসায় যাওয়ার জন্য। তাই বাধ্য হয়ে শিশু সন্তান ও সঙ্গে থাকা ব্যাগ নিয়ে সদরঘাটের রাস্তায় বসে পড়েন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বরগুনার আজাদ কবিরের মতো একই অবস্থা দেশের দক্ষিণের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফেরা মানুষের। অতিরিক্ত ভাড়া দিয়েও মিলছে না একটি যানবাহন। ফলে অনেকে বাধ্য হয়ে হাঁটতে শুরু করেন গন্তব্যের উদ্দেশ্যে। কেউ কিছু দূর হাঁটার পরে রাস্তায় বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন।

আর যাদের ভাগ্য ভালো, তারা দুই তিন গুণ ভাড়া বেশি দিয়ে রিকশা অথবা ভ্যানে করে ফেরেন নিজ নিজ গন্তব্যে। কেউ কেউ পিকআপ, অ্যাম্বুলেন্স নিয়েও গিয়েছেন নিজ নিজ ঠিকানায়। তবে অধিকাংশ মানুষ পায়ে হেঁটে বাসায় ফিরতে বাধ্য হন।

জানতে চাইলে বরিশাল থেকে আসা যাত্রী জাহাঙ্গীর আলম ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দক্ষিণবঙ্গের লঞ্চগুলো ভোর ৬টার পর ঢাকা পৌঁছাবে জেনেও প্রশাসন কেন সেগুলো ছাড়ার আগে বন্ধ করল না? যদি সেগুলো বন্ধ করে দিত, তাহলে আমরা লকডাউনে ঢাকায় আসতাম না এবং এই ভোগান্তির মধ্যে পড়তাম না।’

এদিকে সড়কে গাড়ি না থাকার সুযোগে কয়েক গুন ভাড়া বেশি চাচ্ছেন রিকশা ও ভ্যানচালকরা। তবুও বাড়তি ভাড়ায় মানুষ বাধ্য হয়ে উঠছেন। তবে ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর বাবু বাজারের নিচের নৌকা ঘাটে।

নদীপথে চেকপোস্ট কিংবা পুলিশের কড়াকড়ি না থাকায় কয়েক গুণ বাড়তি ভাড়ায় রাজধানীর বসিলা ও গাবতলীতে যাত্রী পরিবহন করতে দেখা গেছে ইনঞ্জিনচালিত ট্রলারগুলোকে। ৫০ টাকা ভাড়া কয়েক গুণ বাড়িয়ে জনপ্রতি ১৫০ থেকে ২০০ করে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ আগামী ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে। এবারের বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে বলে আগেই জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

সর্বশেষ সংবাদ

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কুমড়াকান্দি ও দেওয়ানপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর তত্ত্বাবধান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

মৎস্য খাত এর আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে পাকুরিয়ার গ্রামের মৎস্যচাষী আমিনুল ইসলামের বাড়ির উঠানে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার শতাধিক মৎস্যচাষী অংশ নেয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক (৩০) নামের এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার ডান পা ভেঙে দেওয়া ও চোখ নষ্ট করার অভিযোগ রয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকায় সাবেক জেলা যুবলীগ

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি–এর হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন জেলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্য রয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় পারিবারিক কবরস্থানের পথ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাদল মাঝির ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার ভাবিসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পৈত্রিক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে বাদল মাঝির সঙ্গে তার চাচাতো ভাইদের