
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৩৪

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আগুন দেওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানিয়েছেন, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
