
প্রকাশ: ২৩ জুন ২০২১, ১:৪৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের ৭২ বছর হচ্ছে বাঙ্গালী জাতির অস্তিত্বের ঠিকানা খুঁজে দিয়েছে। স্বাধীন জাতির বাংলাদেশ খুঁজে দিয়ে বাঙালীর সাধিকার দিয়েছে।
আওয়ামী লীগ সৃষ্টি না হলে বঙ্গবন্ধুর নেতৃত্ব না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা না আসলে আজকে সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না৷ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু।
আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা উন্নয়ন, সমৃদ্ধি ও স্বাধিনতার সমার্থক শব্দ।
বুধবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গোবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ আয়োজিত ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেশণা প্রকল্পের খামারি মাঠ দিবস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি খামারিদের উদ্দেশ্য বলেন, আজ আমরা খামারিদের সাথে একত্রিত হয়েছি। প্রাণীসম্পদ খাতের একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা কাজ করে চলেছি। বেকারত্ব দুর করা গ্রামীন অর্থনিতিকে সচল করা এবং মানুষ যেন স্বাবলম্বী হতে পারে সে জন্য ছাগল, ভেড়া, মহিশ ও মৎস্য পালনসহ বিভিন্ন কৃষি খাতে তারা কাজ করতে পারে।
এরজন্য সরকারের পক্ষ থেকে তাদের প্রণদনা দেওয়া হচ্ছে। সহজ সর্তে অল্প সুদে তাদেরকে লোন দেওয়া হচ্ছে। খামারিদের যত প্রকার টেকনিকাল সার্পট দরকার আমরা দিচ্ছি আর দিয়ে যাবো। খামরারিরা আরও সামনে এগিয়ে আসুন বেকারত্ব দুর হোক বাংলাদেশের কোনো মানুষ যেনো বেকার না থাকে। এর জন্য আমাদের আজকের আয়োজন৷

করোনাকালে পরিবহণের ব্যপারে তিনি বলেন, ভয়াল করোনা কালেও কিন্তু আমাদের যে সকল আইটেম মাছ, মাংস, দুধ ও ডিম পরিবহনের ক্ষেত্রে কোনো বাধা ছিলো না। এখনো বাধা থাকবে না। ফলে খাবার সর্বারাহ এ ধরনের খাবার সর্বারাহের ক্ষেত্রে কোনো প্রকার বাধা থাকবে না।
আমি আশা করবো আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দায়িত্ব যারা আছেন তারা এ জাতীয় সাপ্লাই ক্ষেত্রে কোনো বাধা প্রদান করবে না।
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেন, ২০২৫ সালের ভেতর দেশকে পিপিআর মুক্ত করা হবে। ভবিষ্যতে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গবাদিপশুর মাংস রপ্তানির আশাবাদ ব্যক্ত করেন৷
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ শেখ আজিজুর রহমান, বিএলআরআই এর মহাপরিচালক ড. মোঃ আব্দুল জলিল সহ প্রায় দের শতাধিক খামারি।