
প্রকাশ: ১৮ জুন ২০২১, ২২:৩৮

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কুয়াকাটা সৈকতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা স্থায়ী পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা চৌরাস্তায় ক্ষতিগ্রস্ত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এ মানববন্ধনে অংশ নেয়।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটা সৈকতে দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করে আসছি। ব্যবসার মাধ্যমে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে থাকি।

ঘুর্নিঝড় ইয়াসে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সৈকত থেকে দোকানপাট সরিয়ে নিয়ে অন্যাত্র রাখলেও সেখানেও সরকার তাদের জমি দাবী করে ভেঙ্গে দেয়া হয়।
তারা আরও বলেন, বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাসে বারবার এসব ব্যবসায়ীরা ভেসে গেলেও স্থায়ীভাবে পুনর্বাসনে দীর্ঘদিনেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কুয়াকাটা পৌরসভার কোন একটি স্থানে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানান তারা।
মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শুটকি ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্বাস কাজী, ট্যুর অপারেটর কেএম বাচ্চু, ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল মাহমুদ প্রমুখ।