সোমবার, ১২ অক্টোবর, ২০২৬২৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হুইপ শামসুল হক যেভাবে করতেন জমি আত্মসাৎ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১৩:৫১

শেয়ার করুনঃ
হুইপ শামসুল হক যেভাবে করতেন জমি আত্মসাৎ

নিজের বাসার বাবুর্চিকে মালিক সাজিয়ে জালিয়াতির মাধ্যমে অন্যের জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে চট্টগ্রামের পটিয়া আসনের এমপি ও হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে।অনুসন্ধানে জানা গেছে, বাকলিয়া কর্ণফুলী আবাসিক প্রকল্পের তিন গন্ডা দুই কড়া জমি তিনি আত্মসাৎ করেন।আর এ জালিয়াতির কাজে তিনি নিজের বাসার বাবুর্চির সাহায্য নেন।  

আরও

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

এলাকায় খবর নিয়ে জানা যায়, এমপি ও হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্নভাবে মানুষকে নিঃস্ব করে দেওয়ার অসংখ্য জাল-জালিয়াতির অভিযোগ আছে। নিজ দলের নেতাকর্মীর মুখেও সেসব অভিযোগ শোনা যায়।

শামসুল হক চৌধুরীর পুরো জীবনটাই জালিয়াতিতে ভরা বলে দাবি করেন মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা দিদারুল আলম চৌধুরী। তিনি বলেন, তার জালিয়াতির মাত্র একটি উদাহরণ হচ্ছে বাবুর্চিকে মালিক সাজিয়ে জমি আত্মসাৎ করা। জমি হারানো ওই পরিবার প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তার জালিয়াতির কারণে এমন অনেকেই সর্বস্বান্ত হয়েছেন।  

আরও

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস
চট্টগ্রামহুইপ শামসুল হক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অনুসন্ধানে জানা যায়, ১৯৮৯ সালের ২৫ এপ্রিল বিসিএস প্রশাসনের সদস্য হিসেবে বাকলিয়া কর্ণফুলী আবাসিক প্রকল্পের তিন গন্ডা দুই কড়া জমির বরাদ্দ পান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল হায়দার মজুমদার। ১৯৯৭ সালের সেপ্টেম্বরে তিনি ওই জমি বিক্রি করে দেন হাজী মোহাম্মদ শফিক আহমেদ নামে এক ব্যবসায়ীর কাছে।

কিন্তু ওই জমির ওপর নজর পড়ে হুইপ শামসুল হক চৌধুরীর। জমি গ্রাসের কাজে তিনি সহযোগিতা নেন হুইপের তৎকালীন ঢাকার বাসার বাবুর্চি মোহাম্মদ সোলেমানের। ২০০১ সালে পরিকল্পনামতো সোলেমান বাবুর্চিকে মোহাম্মদ শফিক আহমেদ সাজিয়ে প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সদস্য খুরশিদা খানম নামে এক নারীকে রেজিস্ট্রি দেন।

ওই দলিলের শনাক্তকারী ছিলেন শামসুল হক চৌধুরী নিজে। ২০০২ সালের মাঝামাঝি জালিয়াতির বিষয়টা বুঝতে পারেন সোলেমান বাবুর্চি। নিজের ভুল বুঝতে পেরে ২০০২ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের প্রথম শ্রেণির হাকিম আদালতে হলফনামা দিয়ে জালিয়াতির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সোলেমান বাবুর্চি।

এ সময় সাড়ে ৮ লাখ টাকার জমি কিনে প্রতারিত হয়েছেন তা বুঝতে পেরে খুরশিদার পরিবার শামসুল হককে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এ সময় এক প্রকার বাধ্য হয়ে তিনি সাড়ে ৮ লাখ টাকা ফেরত দিয়ে জালিয়াতি করে নেওয়া জমিটি তার ভাই মাহাবুবুল হক চৌধুরীর নামে লিখে নেন। ২০০৬ সালে আমমোক্তারনামা দলিলমূলে জায়গাটির মালিক বনে যান শামসুল হক।  

জালিয়াতির বিষয়টি জানাজানি হলে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর ওই জমির মালিকের ছেলে মোহাম্মদ মোক্তার সিএমপির বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ৬৭০। ওই ডায়েরিতে  তিনি বিবাদী হিসেবে শামসুল হক চৌধুরীর নাম উল্লেখ করেন। থানায় ডায়েরিতে তিনি উল্লেখ করেন, শামসুল হক চৌধুরী তার পৈতৃক সম্পত্তিতে যেতে বাধা দিয়েছেন। মারধরেরও হুমকি দিয়েছেন।

যা ছিল সোলেমানের সেই হলফনামায় শামসুল হক চৌধুরীর প্লট জালিয়াতি প্রকাশ্যে আসার পর মুখ খোলেন মোহাম্মদ শফিক আহমেদ সেজে জায়গা রেজিস্ট্রি করে দেওয়া শামসুল হকের বাসার বাবুর্চি মোহাম্মদ সোলেমান ওরফে সোলেমান বাবুর্চি। ২০০২ সালের ২৪ নভেম্বর সকালে তিনি চট্টগ্রামের প্রথম শ্রেণির হাকিম আদালতে হাজির হয়ে হলফনামা দেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ওই হলফনামায় সোলেমান ঘোষণা করেন, ‘আমি ঘোষণাকারী চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম মতিন সাহেবের মাধ্যমে পরিচিতির সূত্রে উপরোক্ত এ কে এম মতিন, মুসলিম উদ্দিন এবং শামসুল হক চৌধুরীর একত্রে ভাড়ায় নেওয়া ঢাকাস্থ বাসায় আমি তাদের অধীনস্থ বাবুর্চি হিসেবে চাকরি নিই। ওইখানে চাকরি করা অবস্থায় চট্টগ্রামে ছুটিতে এলে ১৫ অক্টোবর, ২০০১ সালে শামসুল হক চৌধুরী আমাকে বলেন, তার এক চাচা বর্তমানে খুবই অসুস্থ আছেন।

তার পক্ষে বর্তমানে চলাফেরা করা অসম্ভব। তাই তার পক্ষে একটি দলিলে রেজিস্ট্রি দিতে হবে। তার কথামতো রেজিস্ট্রি অফিসে গিয়ে শামসুল হক চৌধুরীর উপস্থিত ও অনুগত কর্মচারী হিসেবে দলিলে টিপসই দিই। আমি কোনোরকমে পড়তে পারি ও দস্তখত জানি। কিন্তু শুধু টিপসই দিতে হবে বলায় টিপ দিই। আমি উক্ত দলিলের বিষয়ে কিছুই জানতাম না।

আমাকে কেউ কিছু জিজ্ঞাসাবাদ করেনি। উক্ত শামসুল হক চৌধুরীও সাক্ষী হিসেবে দস্তখত করেন। ইদানিং সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে উক্ত দলিলে গ্রহীতাপক্ষ আমাকে মূল দাতা মনে করে ১৫ অক্টোবর, ২০০১ দলিল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে জানাই, আমি উক্ত সম্পত্তির মালিক নই এবং আমি উক্ত শামসুল হক চৌধুরীর কথা ও নির্দেশমতো তার চাচার স্থলে টিপ দিয়েছি।

এ অবস্থায় ভবিষ্যতের জটিলতা পরিহার করতে প্রকৃত তথ্য ও সত্য বর্ণনা করলাম। ১৫ অক্টোবর, ২০০১ সালে চট্টগ্রাম সদর সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিলে আমার দেওয়া টিপের সত্যতা প্রমাণের জন্য নিম্নে আমার টিপ প্রদান করিলাম। অত্র হলফনামায় বর্ণিত উপরোক্ত বিষয়াদি আমার সজ্ঞান ও বিশ্বাসমতে সত্য আমি স্বয়ং ঘোষণাকারী বিধায় উপরোক্ত বিষয় সম্পর্কে অবগত আছি। 

 #ইনিউজ৭১/জিহাদ/২০২১

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘শিশু বিয়ে আর নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে

পাহাড়ের ভবিষ্যৎ তরুণদের হাতে, দক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

পাহাড়ের ভবিষ্যৎ তরুণদের হাতে, দক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা, বেকারত্ব দূর করা এবং যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেছেন, পাহাড়ের ভবিষ্যৎ তরুণদের হাতে। তাই তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে খাগড়াছড়ি

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক আবদুল আউয়াল, তাঁর স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫)। শনিবার (১০ অক্টোবর) রাতে আদালতে দেওয়া জবানবন্দিতে তাজমিনকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবায় আসক্ত সুমন হত্যাকাণ্ডের দিনও নেশাগ্রস্ত ছিলেন। পুলিশ জানায়, গত বুধবার রাতে কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরেন তাজমিন। রাত সাড়ে ১২টার দিকে

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

সর্বশেষ সংবাদ

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান