শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মেয়রের বাসায় বিস্ফোরণের দগ্ধ স্ত্রীর মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৪:৫২

শেয়ার করুনঃ
মেয়রের বাসায় বিস্ফোরণের দগ্ধ স্ত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জ মীরকাদিম পৌরসভা মেয়র হাজী আব্দুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনায় মেয়রের স্ত্রী কানন বেগম (৩৭) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন।শনিবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

তিনি জানান, গত ৬ এপ্রিল মুন্সিগঞ্জে বিস্ফোরণের ঘটনায় ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওই রাতেই একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়া দেওয়া হয়। বাকি ১১ জনকে ভর্তি রাখা হয়। এদের মধ্যে কানন বেগমের শরীরে ৬০ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে ওই রাতেই আইসিইউতে নেওয়া হয়। এরপর থেকে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সর্বশেষ আজ শনিবার দুপুরে তার মৃত্যু হলো।

আরও

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ঘটনার দিন চিকিৎসাধীন দগ্ধ পান্না হালদার (৫০) জানান, তিনি পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনে কাজ করেন। তার বাসা সদরেই। অফিসিয়াল কাজে তিনি ওইদিন সন্ধ্যায় মেয়রের বাসায় গিয়েছিলেন। এ সময় আরও ৪-৫ জন ওয়ার্ড কাউন্সিলর, অফিস স্টাফ ও কর্মীরাও ছিলেন। তখনই ৪তলা বাসাটির ৪তলাতে হঠাৎ বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে রুমের ভেতরে থাকা তারা সবাই কমবেশি দগ্ধ হন।

ওইদিন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি মীরকাদিম পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কমিশনার আওলাদ হোনের বলেন, মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম শাহিন। রাতের অন্ধকারে পৌরসভার কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) মনির হোসন একটি খাতা নিয়ে এই সাবেক মেয়রের কাছে যাচ্ছিল। এ সময় আমাদের বর্তমান কমিশনার দ্বীন ইসলাম সাহেব খাতা আটকায়।

মুন্সিগঞ্জ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

কাঁঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাঁঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তিনি বলেন, রাতের অন্ধকারে কেনো খাতা নিয়ে যাচ্ছো। পরে পৌরসভাতে খাতা রাখে সে। এরপর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের খবর দেয় দ্বীন ইসলাম। আমি প্যানেল মেয়র এক আব্দুর রহিম বাসারকে নিয়ে পৌরসভায় আসি। সেখানে গিয়ে বলি এই খাতা পৌরভাতে রাখলে চুরি হতে পারে, আমরা বর্তমান মেয়র সাহেবের বাসায় নিয়ে যাব। পরে মেয়রের বাসায় এই খাতা নিয়ে যায়। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি আরও বলেন, বাসায় গিয়ে মেয়রের সঙ্গে (হাজী আব্দুস সালাম) কথা বলি। বুধবার (৭ এপ্রিল) আমাদের পৌরসভার স্টাফ নির্বাচন। মেয়র সাহেব বলেন খাতাগুলো কালকে দেখব না। কাল নির্বাচন শেষে পরশুদিন খাতা দেখব। খাতার ভেতরে কী আছে তখন দেখব। এ সময় কেয়ারটেকারের সঙ্গে রাতে খাতা নিয়ে  যাওয়ার কারণ জানতে চাওয়ায় আমাদের কথা-কাটাকাটি হয়। 

পরে আমরা বলি মেয়র সাহেব যা করার করবেন। সবাই চুপ হয়ে যায়। মেয়র সাহেব আমাদের আপ্পায়ন করছিলেন, ফল খেতে দিছিলেন। এই মুহূর্তে বিকট শব্দ হয়। ঘরের ভেতরে আগুন চলে আসে। আমরা যে যেভাবে পারি পালিয়েছি। সেকেন্ডের মধ্যে সমস্ত ফ্লোর আগুনে ঝলসে যায়। সবার পা পুড়েছে এ কারণে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।

দগ্ধ বাকিরা হলেন ২নং ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র আওলাদ হোসেন (৪০), ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার হাজী দ্বীন ইসলাম (৬০), পৌরসভার সচিব সিদ্দিকুর রহমান (৩৮), মেয়রের পিএস যুবলীগ কর্মী মো. তাজুল ইসলাম (২৬), মো. হোসেন কালু (৫০), আমিন আহ মাইনুদ্দিন (৪৫), পৌরসভা অফিসের নিরাপত্তা কর্মী মো. মনির হোসেন (৪৮), নৈশ্যপ্রহরী শ্যামল চন্দ্র দাস (৪৫), মেয়রের কর্মী মোশারফ হোসেন (৪০)।

এই ঘটনায় মেয়র হাজী আব্দুস সালামের ও তার বড় ছেলে আল হাসেম পাপ্পু (৩০) হালকা আহত হয়েছিল। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল এবং ১ প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহিম বাদশা আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন বলে জানা যায়।এই ঘটনায় পৌরসভার অফিসের নিরাপত্তা কর্মী মো. মনির হোসেন (৪৮) ২০ শতাংশ দগ্ধ ও মেয়রের কর্মী মোশারফ হোসেন (৪০) ৮ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে

সর্বশেষ সংবাদ

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে ঘর মেরামতের কাজ করতে গিয়ে টিনের চালা থেকে পা ফসকে পড়ে সেন্টু হাওলাদার (৫৫) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি জোড়া মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সেন্টু হাওলাদার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মধ্য বাগড়ি মল্লিকবাড়ি গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট-এ চা স্বাদ নির্ণয় (টি টেস্টিং) ও মান নিয়ন্ত্রণ বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের

ধনতলা সীমান্তে শেয়ালের কামড়ে নারীর মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী

ধনতলা সীমান্তে শেয়ালের কামড়ে নারীর মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় শেয়ালের কামড়ে আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত তিন সপ্তাহে শেয়ালের আক্রমণে দুটি গরু মারা যাওয়ার ঘটনায় সীমান্তঘেঁষা কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনা বেগম মারা যান। পরে বিকেল ৩টায় ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে

ঝালকাঠিতে সওজের জমি ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণে অভিযোগ

ঝালকাঠিতে সওজের জমি ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণে অভিযোগ

ঝালকাঠি পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জলাশয় অনুমোদন ছাড়াই ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণের অভিযোগ উঠেছে। ঝালকাঠি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সম্প্রতি দরপত্রের কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মাহমুদুল ইসলাম নির্মাণকাজ শুরু করেছেন। ট্রাকস্ট্যান্ড নির্মাণে ঝালকাঠি পৌরসভা ৭ লাখ ৭ হাজার ৮৮৭ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে। এদিকে গত ১৫ এপ্রিল জেলা প্রশাসকের সভাকক্ষে হাইওয়ে মাস্টার প্ল্যান–২০৪০

যুব উন্নয়ন কর্মকর্তার জমি দখল, আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

যুব উন্নয়ন কর্মকর্তার জমি দখল, আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কুয়াকাটায় যুব উন্নয়ন কর্মকর্তার পৈত্রিক বসতবাড়ির জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও ঘর নির্মাণের প্রতিবাদ করলে খুন জখম নানা রকম ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। পরিবার ও নিজের নিরাপত্তায় আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে বরগুনা জেলার তালতলী যুব উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দীন।  ১৮ এপ্রিল (শনিবার)