বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষি

নামে কালো, দামে সোনা - কৃষক হুমায়নের বাজিমাত

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২০

শেয়ার করুনঃ
নামে কালো, দামে সোনা - কৃষক হুমায়নের বাজিমাত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন আহমেদ ‘কালো সোনা’ খ্যাত পেঁয়াজের বীজ চাষ করে এবারও নজর কাড়ছেন। পেঁয়াজের বীজ চাষে তার সম্ভাব্য আয় ১০–১২ লাখ টাকার মধ্যে অনুমান করা হচ্ছে। হুমায়ন কৃষিতে বারবার পুরস্কারপ্রাপ্ত এবং তার সফলতার গল্প শুনে উপজেলায় বহু কৃষক বীজ চাষে আগ্রহী হচ্ছেন।

গত কয়েক বছরে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরসহ অন্যান্য জেলায় ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও গোয়ালন্দে কৃষকরা পেঁয়াজ বীজ চাষে আগ্রহী। ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ৭ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ বপন করা হয়েছে। উপজেলা চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় রপ্তানি করার সম্ভাবনা থাকায় চাষীরা উৎসাহী।

দৌলতদিয়া ৮ নং ওয়ার্ডের তোরাপ শেখের পাড়া গ্রামের হুমায়ন জানান, গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি ৬শ গ্রাম বীজ আমদানি করে ৪৪ শতাংশ জমিতে ৪শ কেজি বুশরা জাতের পেঁয়াজ লাগিয়েছেন। আশা করছেন ২০০–২১০ কেজি বীজ সংগ্রহ করতে পারবেন। বাজার মূল্যে এর মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। প্যাকেটজাত করে বিক্রি করলে ১৬ লাখ ৮০ হাজার টাকার বাজার সম্ভাবনা রয়েছে। খরচ বাদ দিয়ে লাভ হতে পারে ১৩–১৪ লাখ টাকা।

আরও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা
সরেজমিনে দেখা যায়, ফসলি মাঠগুলো সাদা রঙের পেঁয়াজ ফুলে ছেয়ে গেছে। হুমায়ন কৃত্রিম পদ্ধতিতে পরাগায়ন করছেন এবং বীজ ক্ষেতে বাতাস থেকে রক্ষা করতে মাঝ বরাবর জাল বসিয়েছেন। এই আধুনিক পদ্ধতি অন্য কৃষকদের আগ্রহ বাড়িয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
দেবগ্রাম এলাকার ফসলি মাঠে স্থানীয় বেকার যুবকরা দৈনিক ৬০০–৮০০ টাকার মজুরি নিয়ে পেঁয়াজ বীজের ক্ষেতের কাজ করছেন। সেচ, কীটনাশক প্রয়োগ ও হালকা স্পর্শের মাধ্যমে পরাগায়নে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

নভেম্বর মাসে বীজতলায় বপন হয় এবং পরিপক্ব হতে সময় লাগে ১৩০–১৫০ দিন। মৌমাছি কমে যাওয়ায় কৃত্রিম পরাগায়নের প্রয়োগ জরুরি। গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার জানান, সারাদেশে পেঁয়াজ বীজের চাহিদা বাড়ছে। ৭ হেক্টর জমিতে চাষ হয়েছে এবং পরিবেশ অনুকূলে থাকায় মানসম্মত বীজ উৎপাদন সম্ভব। গ্রীষ্মকালীন ঘাটতি পূরণের জন্য কৃষকদের এখনই বীজ উৎপাদন শুরু করতে হবে।

কালোসোনাপেঁয়াজবীজরাজবাড়ী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

এ সম্পর্কিত আরও পড়ুন

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হলুদ রঙের তরমুজ চাষ করে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলম। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ী গ্রামের এই উদ্যমী কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন জাতের তরমুজ চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও সাড়া। লালতীর কোম্পানির উদ্ভাবিত এবং চীন থেকে আমদানিকৃত নতুন জাতের এই হলুদ তরমুজ দেখতে আকর্ষণীয় ও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বিদেশি সবজি ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষকরা। কম সময়ে উৎপাদন এবং ভালো ফলনের কারণে কৃষকরা এ সবজি চাষে আগ্রহী হলেও বড় শহরের তুলনায় স্থানীয় বাজারে দাম কম থাকায় তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। ক্যাপসিকাম চাষি গাউসুল আজম বলেন, “আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল চাষ করি।

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা-এর সাতকুড়ী গ্রামে নতুন ফসল হিসেবে জিরা চাষ করে সফলতা পেয়েছেন কৃষক হামিদুর রহমান। অনলাইনে বীজ সংগ্রহ করে তিনি প্রথমবার ২ শতাংশ জমিতে চাষ করে প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন। হামিদুর রহমান জানান, তাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। নতুন উদ্যোগ হিসেবে শুরু করলেও ভালো ফলন তাকে আরও উৎসাহিত করেছে। তিনি বলেন, তার উৎপাদিত জিরার সুগন্ধ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর গ্রামে মসলা জাতীয় ফসল মৌরি চাষে লাভের নতুন স্বপ্ন বুনছেন কৃষক জয় চন্দ্র দেব। সুগন্ধি ও ঔষধিগুণে সমৃদ্ধ এই ফসলের চাহিদা বাড়ায় চলতি মৌসুমে ভালো ফলনের আশায় উচ্ছ্বসিত তিনি। সরেজমিনে দেখা গেছে, লাহারপুর গ্রামের মাঠজুড়ে এখন মৌরি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে ভাসছে এর সুগন্ধ। স্থানীয়ভাবে এই ফসল কোথাও ‘গুয়ামুরি’, আবার কোথাও ‘মহুরি’ নামে পরিচিত। গাছ

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিষ্টি ও রসালো ‘হানিকুইন’ আনারস চাষ করে সাফল্যের নজির স্থাপন করেছেন সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের তরুণ উদ্যোক্তা মো. আতর আলী। পাহাড়ি টিলাভূমিতে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে তিনি এখন স্থানীয় কৃষকদের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। চাষি আতর আলী জানান, ডলুছড়া এলাকার পাহাড়ি জমিতে এবার তিনি মোট ৩৫ একর জমিতে ‘হানিকুইন’ আনারস ও লেবুর চাষ করেছেন। এর মধ্যে প্রায়