রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

শ্রীমঙ্গলে রোপা আমন কাটা ও মাড়াই উৎসবে মেতেছেন চাষিরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ১:৪১

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে রোপা আমন কাটা ও মাড়াই উৎসবে মেতেছেন চাষিরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোপা আমন ধান কাটা এবং মাড়াই উৎসবে মেতেছেন চাষিরা। রবিবার (৩ ডিসেম্বর) সকাল-থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আবার কিছু এলাকায় বিস্তৃর্ণ মাঠজুড়ে এখনও দোল খেতে দেখা যাচ্ছে সোনালী ধান। ধান কাটা-মাড়াইয়ে কৃষকের পাশাপাশি দিনমজুরদের মাঝেও বেড়েছে চরম ব্যস্ততা। 

উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া, আশিদ্রোন, কপালী পাড়া, রামনগর এলাকা এবং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের জেটি রোড ও ভাড়াউড়া এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শ্রীমঙ্গলে এবার আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন চাষিরা। বাজারে চালের দাম চড়া থাকায় এবার লাভও বেশি হবে বলে আশা করছেন কৃষকেরা।

আরও

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

 চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের কৃষক মোঃ সুমন মিয়া বলেন, আমি এবার ১০ কেয়ার জমিতে রোপা আমন ধান চাষ করেছি। আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের  তুুলনায় দিগুণ ফলন পেয়েছি। এবার প্রতি জমিতে ১২-থেকে ২৫ মন ধান পেয়েছি। 

এবারের ভালো ফলন পেয়ে আমি খুব খুশি। শহরতলীর রামনগর এলাকার চাষী 

আরও

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার
রোপা আমন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মোঃ জুবায়ের মিয়া বলেন, চলতি মৌসুমে আমি ১২ কেয়ার জমিতে ধান চাষ করি।

প্রতি কেয়ারে ১১ মন থেকে ২৩ মন পেয়ে খুব খুশি। কারণ অন্যান্য বছর কেয়ার প্রতি ৭ থেকে ১২ মন ধান পেয়েছিলাম। আশিদ্রোনের ইউনিয়নের কৃষক মকছুদ মিয়া বলেন, আমি চলতি মৌসুমে ১৫ কেয়ার জমিতে রোপা আমন ধান চাষ করি। এবার প্রতি কেয়ারে ৮ মন থেকে ২৫ মন ধান পেয়েছি, যা বিগত কয়েক বছরেও পাইনি। যদি ধানের ন্যায্য মূল থাকে তাহলে কৃষকরা আরও লাভবান হতে পারবেন।

একই গ্রামের মুহিবুর রহমান বলেন, আমি ৬ কেয়ার জমিতে ধান চাষ করে ভালোই ধান পেয়েছি। আশিদ্রোন খোশবাস এলাকার কৃষক মোঃ শাকির আহম্মেদ জানান, তিনি এবার ৪ একর জমিতে রোপা আমন চাষাবাদ করেছেন। বাম্পার ফলনও হয়েছিল। কিন্তু ঘুর্ণিঝড় মিধিলার প্রভাবে ধানে পানি জমে ধান ঝরে পরে যাওয়ায় কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারেননি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

টিকরিয়া কপালীপাড়ার কুষক বাবুল কপালী, ধনঞ্জন কপালী এবং সুবিনয় কপালী বলেন, আমরা গত বছরের চেয়ে এ বছর অনেক বেশি ধান পেয়ে খুশি হয়েছি। সরকার যদি বেশি দামে ধান কিনে তাহলে আমরা আরও খুশি হবো। রামনগর গ্রামের ধান কাটতে আসা শ্রমিক মন্টু কর জানান, দৈনিক ৭০০ টাকা মজুরিতে ধান কাটেন। একদিনে এক কেয়ার ধান কাটতে ৪জন শ্রমিক লাগে। সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত শ্রমিকরা ধান কাটেন বলে কৃষকরা জানান। এতে অঞ্চল অনুযায়ী প্রতি শ্রমিককে ৫০০ থেকে ৭০০টাকা মজুরি দিতে হয়। ধান মাড়াই শ্রমিক সোহেল রানা জানান, প্রতি বিঘা জমির ধান মেশিনে মাড়াই করতে স্থান ভেদে ৮০০ থেকে ১২০০ টাকা করে নেওয়া হচ্ছে।

এদিকে বাজারে ধানের দাম সন্তষজনক নয় বলে অভিযোগ করেছেন কৃষকরা। এবিষয়ে জানতে চাইলে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ জানান-কৃষকদের অভিযোগ সঠিক নয়। বাজারে ধানের দাম সন্তষজনক পর্যায়ে রয়েছে বলে। তিনি বলেন, সরকার এখন কৃষকদের কাছ থেকে প্রতি মন ধান ১২০০ টাকা দিয়ে ক্রয় করছে। একজন কৃষক সরকারের কাছে সর্বনিম্ন ১২০ কেজি আর সর্বোচ্চ সর্বোচ্চ ৩ টন বা ৭৫ মন ধান বিক্রি করতে পারবে। শ্রীমঙ্গল উপজেলায় কৃষকদের কাছ থেকে মোট ৫৩৩ টন ধান ক্রয় করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার শ্রীমঙ্গলে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫ হাজার ৩৬৫ হেক্টর। কিন্তু শেষ পর্যন্ত ১০ হেক্টর বেশি জমিতে রোপা আমন চাষ হয় অর্থাৎ মোট আমন চাষ হয়েছে ১৫ হাজার ৩৭৫ হেক্টর জমিতে। কৃষি অফিস আরও জানায়, চলতি মৌসুমে শ্রীমঙ্গলে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। এরমধ্যে হাইব্রিড জাতের বারি হাইব্রিড-৬, হীরা-১০, এজেড-৭০০৬, সুবর্ণ-৮ জাতের ধানের চাষ হয়েছে। এছাড়াও উফশী জাতের বিআর-১১ ও ২২, ব্রি ধান- ৩২, ৩৪, ৪৯, ৫২, ৭১, ৭৫, ৮৭, ৯৩, ৯৪, ৯৫ এবং বিনা-৭, ১১, ১৬, ১৭ জাতের ধান চাষ করা হয়েছে। এদিকে স্থানীয় জাতের ধান চাষ করা হয়েছে বিরুইন, বালাম, কালিজিরা ও চিনিগুড়া জাতের ধান। 

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান জানান, এবার শ্রীমঙ্গল উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৯ হাজার ১৪২ মেট্রিক টন। যা থেকে চাল উৎপাদন হবে ৪৫ হাজার ৬৩৪ মেট্রিক টন। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা জানান, রোপা আমন ধানের মাঠে পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণে থাকায় এবার আমন ধানের ফলন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে অধিক আমন ধান উৎপাদনের বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। 

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন বলেন, এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতো বীজ ও সার পাওয়ায় এবার শ্রীমঙ্গলে রোপা আমনের অনেক ভালো ফলন হয়েছে। তাই এবছর আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। তিনি বলেন অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে হাওর অঞ্চলের কৃষকরা ধান কাটা শুরু করেন। ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ১১ হাজার ৫৩১ হেক্টর জমিতে ধান কাটা শেষ হয়ে গেছে। উপজেলার ৭৫ পার্সেন্ট কৃষকরা ধান কেটে  মাড়াই করে ঘরে ফসল তুলেছেন। আরও কয়েকদিন কৃষকদের পর ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু হবে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

বিক্ষোভ ঘিরে শনিবার ব্যাপক ধরপাকড়, আজও উত্তাল দিল্লি

বিক্ষোভ ঘিরে শনিবার ব্যাপক ধরপাকড়, আজও উত্তাল দিল্লি

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে উন্নত জাতের টমেটোর ডাল জুড়ে তৈরি হচ্ছে রোগ প্রতিরোধী ও অতি-ফলনশীল গ্রাফটিং চারা। বিশেষ এই চারার চাহিদা দেশের অন্তত ১০টি জেলায় ছড়িয়ে পড়েছে। কমলগঞ্জের নার্সারিগুলোতে প্রতি মৌসুমে উৎপাদন হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ চারা। এ খাতকে ঘিরে কয়েক মাসে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন হচ্ছে। আদমপুর, জালালপুর, বনগাঁও, কান্দিগাঁও, মধ্যগাঁও ও

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লাভের আশায় ১ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এতে গত বছরের তুলনায় এবার আঁশের ফলন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য বাজারে পাটের দাম ভালো থাকায় ফলন কম হলেও কিছুটা স্বস্তিতে রয়েছেন

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কারণে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং খরচ কমানো সম্ভব হচ্ছে। ফলে কৃষকদের আয়ও বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন অঞ্চলে পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন, সেচ প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের ফলে কৃষিকাজ আরও সহজ ও কার্যকর হয়েছে। আগে যেখানে ফসল কাটতে

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,