বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ, টোল আদায়ে রেকর্ড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:৩

শেয়ার করুনঃ
ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ, টোল আদায়ে রেকর্ড

ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, যার ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপকভাবে বেড়ে গেছে। রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ঘণ্টায় ৯৩৮টি যানবাহন পারাপার হয়েছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে মোট ৩৯ হাজার ৪৩২টি যানবাহন সেতু পার হয়েছে, যার ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৫০ টাকা। এছাড়া ফাস্ট টেকের মাধ্যমে অনলাইনে আরও ১৪ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল। তিনি জানান, ঈদের সময় যানবাহনের সংখ্যা আরও বাড়তে পারে এবং প্রতিদিন গড়ে ৫৫ থেকে ৬০ হাজার যানবাহন সেতু পারাপার হতে পারে।

আরও

স্কটিশদের কাছে লড়াই করেও হারল পাপুয়া নিউগিনি

স্কটিশদের কাছে লড়াই করেও হারল পাপুয়া নিউগিনি

যানবাহনের চাপ সামলাতে সেতুতে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে, যার মধ্যে চারটি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য নির্ধারিত। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত চার লেনে যান চলাচলের সুবিধা থাকায় যানজট কিছুটা কমবে।

তবে নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, সেতুর ওপর যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আট লেনের মহাসড়ক প্রয়োজন। বর্তমানে চার লেন চালু থাকলেও ঈদের সময় যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়, যা ব্যবস্থাপনায় বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে, ঘরমুখো মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রাখা হচ্ছে বলে জানা গেছে।

সেতু কর্তৃপক্ষ আশা করছে, যাত্রীরা কিছুটা ধৈর্য ধরলে এবং নির্ধারিত নিয়ম মেনে চললে যানজট এড়ানো সম্ভব হবে। পাশাপাশি অনলাইনে টোল পরিশোধের পরিমাণ বাড়ানো গেলে সময়ও সাশ্রয় হবে।

যমুনা সেতুঈদযাত্রাটোল আদায়
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

স্কটিশদের কাছে লড়াই করেও হারল পাপুয়া নিউগিনি

স্কটিশদের কাছে লড়াই করেও হারল পাপুয়া নিউগিনি

যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও যানবাহনের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

সর্বশেষ সংবাদ

আর্থিক খাত বিকেন্দ্রীকরণে সরকারের উদ্যোগ, বললেন অর্থমন্ত্রী

আর্থিক খাত বিকেন্দ্রীকরণে সরকারের উদ্যোগ, বললেন অর্থমন্ত্রী

গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু, এ্যাম্বুলেন্সের দাবি

গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু, এ্যাম্বুলেন্সের দাবি

গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

হিলি এলএসডি গোডাউন সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের

হিলি এলএসডি গোডাউন সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু, এ্যাম্বুলেন্সের দাবি

গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু, এ্যাম্বুলেন্সের দাবি

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভাস ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের

গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে ঝালকাঠি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজাপুর উপজেলার রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত অর্ধবার্ষিক কার্যক্রম মূল্যায়নে এ সাফল্য অর্জন করে ইউনিয়ন পরিষদটি। জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে প্রতি মাসে অন্তত ৫টি করে মামলা রুজুর লক্ষ্য নির্ধারিত রয়েছে। সে হিসেবে ৬ মাসে ৩০টি

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ মতবিনিময় সভা করেছেন। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, মাদক ও চোরাচালান রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়। সভায় ইউএনও অমৃত দেব নাথ বলেন, গণমাধ্যম জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক

হিলি এলএসডি গোডাউন সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের

হিলি এলএসডি গোডাউন সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের

দিনাজপুরের হিলিতে এলএসডি গোডাউনের সামনের সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আপত্তি ও পৌর কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে ঠিকাদার দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। জানা গেছে, হাকিমপুর-হিলি পৌরসভার আওতায় কোভিড-১৯ প্রকল্পের অর্থায়নে এলএসডি গোডাউনের ১নং গেটের সামনে রাস্তার দুই পাশে ১৯০ মিটার ইউনিব্লক স্থাপনের কাজ চলছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে গোয়ালন্দে সরকারিভাবে ধান কেনা শুরু

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে গোয়ালন্দে সরকারিভাবে ধান কেনা শুরু

রাজবাড়ীর গোয়ালন্দে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। এসময় তিনি বলেন, ‘কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।’ উদ্বোধনী দিনে কৃষক মো. কুদ্দুস মোল্লার কাছ থেকে