প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৯:৫২

দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দুইজনের কাছ থেকে মোট ১২০ পিস টাফেন্ডাডল ট্যাবলেটও উদ্ধার করা হয়। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।
