রবিবার, ২৮ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ২০:৩৭

শেয়ার করুনঃ
ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ইরাকেও একটি পৃথক শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা আশা করছেন, শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের উপস্থিতি হতে পারে।

রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান এবং ধর্মীয় শহর কোমে আনুষ্ঠানিক শোকানুষ্ঠান শুরু হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে, যা আলি খামেনির জন্মস্থান, সেখানে তাকে দাফন করা হবে।

আরও

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান
বিশাল জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যৌথভাবে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের কারবালায় অবস্থিত একটি শিয়া পবিত্র স্থানে খামেনির স্মরণে পৃথক শোকানুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। নিরাপত্তা পরিস্থিতি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কারণে তার দাফন অনুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের অধিকাংশ সদস্য অনুষ্ঠানে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

আলিখামেনিশেষকৃত্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিমানে থাকা পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (২৮ জুন) স্থানীয় প্রশাসনের বরাতে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মেউর্থ-এ-মোজেল বিভাগের প্রিফেক্ট ইভ সেগি নিশ্চিত করেছেন যে, বিমান দুর্ঘটনায় মোট

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

পাকিস্তানের করাচি শহরে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের একটি নিরাপত্তা কম্পাউন্ডে ভয়াবহ আত্মঘাতী সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় করাচির গুলিস্তান-ই-জওহর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। পাশাপাশি ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে আঘাত হানে। এতে ব্যাপক

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান

যুক্তরাষ্ট্রের ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে হামলার পর মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার (২৭ জুন) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে বলে জানানো হয়েছে। প্রেস টিভির খবরে বলা হয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে,

ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না: ট্রাম্প

ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে, তাহলে ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। শনিবার (২৭ জুন) রাতে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের