
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ২১:৩৩

হালকা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
