
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৪০

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সোমবার দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
