বুধবার, ৮ জুলাই, ২০২৬২৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবহাওয়া

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১০:৪১

শেয়ার করুনঃ
বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া, টানা ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার নির্ধারিত পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হবে না।

এর আগে মঙ্গলবার রাতে পৃথক নির্দেশনায় প্রথমে চট্টগ্রাম, রাঙামাটি এবং পরে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে রাতের শেষ দিকে বন্যা ও দুর্যোগ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও

নয় জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা

নয় জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এদিকে টানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতা ও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

চট্টগ্রাম নগরীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও দেয়াল ধসের ঘটনাও ঘটেছে। এসব দুর্ঘটনায় চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন স্থানে প্রাণহানির খবর পাওয়া গেছে। পাশাপাশি পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের একাধিক অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় দুই জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দুর্যোগের প্রভাব পড়েছে আকাশ ও রেল যোগাযোগেও। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। অন্যদিকে রেললাইনের ওপর পানি জমে থাকায় কক্সবাজারগামী একটি ট্রেন দীর্ঘ সময় আটকে থাকে। রেলপথের বিভিন্ন অংশ এখনও পানির নিচে থাকায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নয় জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা

নয় জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। আবহাওয়ার উন্নতি এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলে স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখতে অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

সর্বশেষ সংবাদ

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

মেসির জাদুতে নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা

মেসির জাদুতে নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা

ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের

ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

এ সম্পর্কিত আরও পড়ুন

৭২ ঘণ্টায় তিস্তাসহ ১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

৭২ ঘণ্টায় তিস্তাসহ ১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের সব

দুপুরের আগেই সতেরো জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি

দুপুরের আগেই সতেরো জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি

দেশের ১৭ জেলার ওপর মঙ্গলবার দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে,

দেশের বারো অঞ্চলে আজ ঘণ্টায় আশি কিলোমিটার ঝড়ের সতর্কতা

দেশের বারো অঞ্চলে আজ ঘণ্টায় আশি কিলোমিটার ঝড়ের সতর্কতা

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল,

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চারটি সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বাতাসের গতি বৃদ্ধি পেতে পারে।

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,