
প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৯:৫৫

চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ-এর হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
