রবিবার, ১২ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশপর্যটন

অযত্ন অবহেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বরিশালের গান্ধী আশ্রম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০:৯

শেয়ার করুনঃ
অযত্ন অবহেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বরিশালের গান্ধী আশ্রম

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৬ বছরেও উন্নয়ন ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন থেকে গান্ধী আশ্রমে কোনো কার্যক্রম নেই। সরকারী কিংবা বেসরকারী উদ্যোগে দেখভালের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে গান্ধী আশ্রমটি। ওপরের টিনের চালা মরিচা পরে খসে পরছে। বর্যা মৌসুমে বৃষ্টির পানি ঘরে ঢুকে পরে। ভাঙাচূড়া দরজা জানালা। অথচ এ আশ্রমটি সংরক্ষণ করা হলে হতে পারে একটি অন্যতম দর্শনীয় স্থান।

সূত্রমতে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের সাড়ে ১২ একর জায়গা নিয়ে ১৯৪৬ সালে গড়ে উঠেছিলো গান্ধী সেবাশ্রম। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর নামে ৭৬ বছর আগে গান্ধীবাদী নেতা সতীন্দ্রনাথ সেন, বিনোদ কাঞ্জিলালসহ অন্যান্যদের উদ্যোগে এ আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। আশ্রম প্রতিষ্ঠার পর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধীর ভ্রাতুপুত্র কানু গান্ধী ও তার স্ত্রী আভা গান্ধী।

আরও

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

জানা যায়, পূর্বে গান্ধী সেবাশ্রমের অধীনে একটি লাইব্রেরী, বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র, মৌমাছি পালন, চরকায় সুতা কাটা, বনায়নসহ বহু জনকল্যাণমূলক কার্যক্রম ছিল। আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে রাস্তাঘাট উন্নয়ন, বালিকা বিদ্যালয় পুর্র্নগঠনসহ স্থানীয় দরিদ্রদের সহায়তা করা হতো। মূলত স্বদেশী ভাবনায় পল্লী সমাজ পুনর্গঠনের মাধ্যমে দেশমাতৃকার সেবা করার মানসিকতায় আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিলো। দীর্ঘদিন থেকে গান্ধী আশ্রমে কোনো কার্যক্রম নেই। সরকারী কিংবা বেসরকারী উদ্যোগে দেখভালের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে গান্ধী আশ্রমটি।

আশ্রমের জায়গায় চারটি পুকুর ও একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও আশ্রমে কোনো দৈনন্দিন কার্যক্রম নেই। বহু পুরোনো একটি টিনের ঘর ও নবনির্মিত একটি একতলা টিন সেট পাকা ঘর রয়েছে। এখানে গান্ধীজির একটি আবক্ষ মূর্তি নির্মাণ করা হলেও সেটি স্থাপন করা হয়নি।

গান্ধী আশ্রম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

আশ্রমের মধ্যেই প্রতিষ্ঠাতা বিনোদ কাঞ্জিলাল, উদ্যোক্তা সতীন্দ্রনাথ সেন ও রাম চট্টেপাধ্যায়ের সমাধী রয়েছে। ১৯৭১ সালে আশ্রমের একটি কাঠের ঘর পুড়িয়ে দিয়েছিলো পাক সেনারা। ওইসময় আশ্রমের বেশ কয়েকজন সদস্য ও শুভানুধ্যায়ীকে হত্যা করা হয়। আশ্রমের তৎকালীন সম্পাদক শ্যামলাল হালদারের ছেলে অমৃত হালদারও পাক সেনাদের গণহত্যার শিকার হয়েছিলেন।

বেবাজ গ্রামের মৃত্য রামপ্রসাদ ঘোষের স্ত্রী শংকরী রানী ঘোষ ভূমিহীন ও গৃহহীন হওয়ায় তার পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে বিগত ৩৫ বছর যাবত আশ্রমে বসবাস করে আসছেন। তারা জানিয়েছেন, আশ্রমে কোনো কার্যক্রম নেই। উন্নয়নের কিছু হচ্ছেনা। দিন দিন আশ্রমটি অবহেলা ও অযতেœ ধ্বংস হয়ে যাচ্ছে। ওপরের টিনের চালা মরিচা পরে খসে পরছে। বর্যা মৌসুমে বৃষ্টির পানি ঘরে ঢুকে পরে। ভাঙাচূড়া দরজা জানালা। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইতোমধ্যে আশ্রম পরিদর্শন করেছেন রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, নির্মল সেন, সংসদ সদস্য পারভীন তালুকদার, ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আশোক সেনসহ অসংখ্য কৃতিমান ব্যক্তিরা। তারা সবাই আশ্রম উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও আজো তা আলোর মুখ দেখেনি। 

অভিযোগ রয়েছে, বিভিন্ন ব্যক্তি ও দেশ-বিদেশ থেকে আশ্রম উন্নয়নের জন্য অনুদান আসলেও তা আশ্রমের উন্নয়নে ব্যয় করা হয়নি। আশ্রমের পরিচালনা কমিটির কথিত কতিপয় নেতৃবৃন্দরা পুরো টাকা আত্মসাত করেছেন বলেও অভিযোগ রয়েছে। অথচ এ আশ্রমটি সংরক্ষণ করা হলে হতে পারে একটি অন্যতম দর্শনীয় স্থান।

গান্ধী আশ্রমের সাধারন সম্পাদক চন্দ্র নাথ চক্রবর্তী বলেন, গান্ধী আশ্রমে ২০০৫ সালে তৎকালীন সংসদ সদস্য পারভীন তালুকদার “গান্ধী মেমোরিয়াল হাসপাতাল”র ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। পরবর্তীতে হাসপাতাল নির্মানের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হলেও রহস্যজনক কারণে তা আর আলোর মুখ দেখেনি। তিনি আরও জানান, আশ্রমের অন্যতম উদ্যোক্তা সতীন্দ্রনাথ সেনের মৃত্যুর পর তার অনুসারীদের উদ্যোগে ২০০৩ সালে গান্ধী সেবাশ্রমের সাথে যোগ করে ‘সতীন্দ্র স্মৃতি গান্ধী আশ্রম’র নামকরণ করা হয়।

সর্বশেষ সংবাদ

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। উৎসবের আবহে পুরো পাহাড়ি জনপদে ফিরে এসেছে উৎসবের প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ। শুক্রবার সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা। বর্ণিল আয়োজনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত এক যুবক তার ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা শিখা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি